ব্যাংক ঋণে ভ্যাটের তথ্য দাখিলের নির্দেশনা বাতিল করেছে এনবিআর

bcv24 ডেস্ক    ০৯:২৩ পিএম, ২০২০-০৭-০১    288


ব্যাংক ঋণে ভ্যাটের তথ্য দাখিলের নির্দেশনা বাতিল করেছে এনবিআর

ব্যাংকের ঋণ প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে মূল্য সংযোজন করের (ভ্যাট) তথ্য বাধ্যতামূলক করার বিষয়ে জারিকৃত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কোভিড-১৯ অতিমারির সময়ে করদাতাগন ঋণ গ্রহণের ক্ষেত্রে কোনরূপ যেন সমস্যার সম্মুখীন না হন এবং সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ ক্ষতিগ্রস্তরা সহজে পেতে পারেন সেটি নিশ্চিত করতে ঋণ গ্রহণকারীর ভ্যাট তথ্য বাধ্যতামূলক করার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

ঋণ প্রস্তাবের সঙ্গে ভ্যাট তথ্য দাখিল করার জন্য গত ১৮ জুন জারিকৃত নির্দেশনাটি বাতিল করা হয়েছে মর্মে ভ্যাট নিরীক্ষা,গোয়েন্দা ও তদন্ত অধিদফতর আজ কেন্দ্রিয় ব্যাংককে একটি পত্র পাঠিয়েছে।

এ বিষয়ে ভ্যাট নিরীক্ষা,গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মুশফিকুর রহমান মঙ্গলবার বলেন, অভ্যন্তরীন রাজস্ব সংগ্রহ বৃদ্ধির কৌশল হিসেবে করদাতাদের ভ্যাট দাখিলপত্রে প্রদর্শিত ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্যাদির সঠিক যাচাই কার্যক্রমের অংশ হিসেবে আর্থিক হিসাব বিবরণী বা নিরীক্ষা প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়। কিন্তু দেশে বিদ্যমান করোনা অতিমারির মধ্যে অর্থনীতির চাকা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগে জারিকৃত ওই নির্দেশনা প্রতিপালন করতে গিয়ে করদাতারা যেন কোনরূপ সমস্যার সম্মুখীন না হন, সেজন্য নির্দেশনাটি বাতিল করা হলো।

এর পাশাপাশি করোনা প্রার্দুভাব মোকাবেলায় সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষনা করেছে, সেটি যেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজে পেতে পারে তা নিশ্চিত করার বিষয়টিও আমরা বিবেচনায় নিয়েছি বলে তিনি জানান।

মুশফিকুর রহমান বলেন, এনবিআরের নির্দেশনাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে কোন কোন ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। কিন্তু আমরা মনে করি দেশের ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতিশীলতা ফিরিয়ে আনতে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন জরুরি। তাই এই নির্দেশনার কারণে কেউ যেন ঋণ থেকে বঞ্চিত না হন, সেজন্য ওই নির্দেশনাটি বাতিল করা হলো।

তবে অডিটের মাধ্যমে ব্যাংকে দাখিলকৃত তথ্যাদি যাচাইয়ে এনবিআরের যে চলমান কার্যক্রম সেটি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য,গত ১৮ জুন এনবিআর বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য যে নির্দেশনা জারি করে, তাতে বলা হয় গ্রাহক ঋণের আবেদন করলে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে 

‘অতিরিক্ত’ হিসেবে ভ্যাট রিটার্নের তথ্য যাচাই-বাছাই করতে হবে। অর্থাৎ ব্যাংক ঋণ অনুমোদনে ভ্যাটের তথ্য বাধ্যতামূলক করা হয়।
রাজস্ব ফাঁকি দেয়ার জন্য অনেক প্রতিষ্ঠান একাধিক অডিট রিপোর্ট করে। মূলত রাজস্ব ফাঁকি রোধে এনবিআর ভ্যাট তথ্য দাখিলের নির্দেশনাটি জারি করে।


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত