বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ১ জন নিহত

bcv24 ডেস্ক    ০৬:০৬ পিএম, ২০২০-০৭-০৩    256


বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ১ জন নিহত

যশোরের বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মাঠ থেকে বিএসএফের গুলিতে নিহত রিয়াজুল ইসলাম রিয়া মোড়ল (২৬) নামে এক মাদক চোরাচালানীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুর ১২টায় পোর্ট থানা পুলিশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাঁশঘাটা ক্যাম্পের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত রিয়া স্থানীয় কাঠু মোড়লের ছেলে। এ সময় মরদেহের পাশ থেকে ৬ কেজি গাঁজাও উদ্ধার করা হয়। 

যশোর বিজিবির উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম ও বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, রিয়া একজন চিহ্নিত মাদক চোরাচালানী। দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে মাদক নিয়ে আসছেন। বিজিবির টহল দলের চোখ ফাঁকি দিয়ে প্রায় রাতে গাঁজা আনতে ভারতে যেত সে। 

রিয়ার বাবা কাঠু মোড়ল বলেন, ‘আমরা তাকে অনেকবার নিষেধ করেছি কিন্তু শোনেনি। সে গাঁজার মহাজনের একজন বহনকারী হিসাবে এ কাজ করে আসছিল।’

বিজিবি জানায়, রাত সাড়ে ৩টার দিকে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। টহল দলের গুলির শব্দে বাহাদুরপুর সীমান্তের ২৬-থ্রি-টি-মেইন পিলার থেকে ১৪০ গজ দূরে গিয়ে দেখা যায় বুকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ পড়ে রয়েছে। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতের বাঁশঘাটা সীমান্তের বিপরীতে বেনাপোলের বাহাদুরপুর মাঠে টহলের সময় এক গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ধান্য খোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সরোয়ার হোসেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘সীমান্তে ২৬ মেইন পিলার হতে ৩টি পিলারের পাশে কাঁটা তারের বেড়ার কাছে একটি মরদেহ পড়ে আছে। বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার নামে বেনাপোল পোর্ট থানায় ৩টি মাদকের মামলা রয়েছে।’


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত