শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ

ক্রিড়া প্রতিবেদক    ০৬:০৭ পিএম, ২০২০-০৭-০৩    306


শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় টানা ৬ ম্যাচ জিতে শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ। এই মুহূর্তে দলটি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৪ পয়েন্টে এগিয়ে। বৃহস্পতিবার রাতে গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। 

৩৩ ম্যাচে ২২ জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৭৪। সমান সংখ্যক ম্যাচে শিরোপার মিশন থেকে খানিকটা পিছিয়ে পড়া বার্সেলোনার পয়েন্ট ৭০। যদিও লা লিগায় উভয় দলেরই আরও ৫ ম্যাচ বাকি রয়েছে। তবে শিরোপা ধরে রাখতে অবিশ্বাস্য কিছু দেখাতে হবে মেসির দলকে। অন্যদিকে ৪ পয়েন্টের লিড নিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।

নিজেদের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে রামোসের একমাত্র গোলে গেতাফেকে ১-০ গোলে হারায় রিয়াল। গেতাফের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় রিয়াল। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণের সামনে গোলের দেখা পাচ্ছিল না তারা।

প্রথমার্ধে স্বাগতিকদের হয়ে গোলের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু তার চেষ্টা ব্যর্থ করে দেন গেতাফের গোলকিপার দাভিদ সোরিয়া। ফলে গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পরও গোলশূন্যতায় এগিয়ে যাচ্ছিল খেলা। ৭৮তম মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হয়ে দলকে জয়ের উপলক্ষ এনে দেন রিয়াল স্প্যানিশ রাইট-ব্যাক দানি কারভাহাল। বারো গজ দূর থেকে নিখুঁত শটে জালে বল জড়ান রামোস। এই নিয়ে পেনাল্টি থেকে টানা ২১টি গোল করলেন রিয়াল অধিনায়ক। তার এই গোলেই শেষ পর্যন্ত জয়ের আনন্দে মেতে ওঠে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।

৯ জুন লা লিগা ফেরার পর সবচেয়ে বেশি গোল সার্জিও রামোসের। ৪ গোল করেছেন তিনি। আর লিওনেল মেসি দ্বিতীয় সর্বোচ্চ ৩ গোল করেছেন। ২২ গোল নিয়ে চলমান আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে মেসি।

ম্যাচটিতে খেলোয়াড়দের শারীরিক সংঘর্ষেও জড়াতে দেখা গেছে একাধিকবার। উভয় দলের মোট ১০ জন খেলোয়াড়কে দেখতে হয়েছে হলুদ কার্ড।

চলতি লিগে রিয়ালের হাতে বাকি আছে আর পাঁচটি ম্যাচ। তাতে চারটি ম্যাচে জয় পেলে কোনো হিসেব ছাড়াই ২০১২ সালের পর প্রথমবারের মতো লা লিগার শিরোপা জয়ের আনন্দে মাতবে জিদানের দল রিয়াল মাদ্রিদ।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত