রবিবার, ২ আগস্ট ২০২৬ ১০:১২ এএম
মহামারি করোনাভইরাসের চিকিৎসায় শর্তসাপেক্ষে রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হেলথ কমিশনার স্টেলা কাইরিয়াকাইডস। খবর বিবিসির।
কাইরিয়াকাইডস বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে দক্ষ চিকিৎসা বা ভ্যাকসিন নিশ্চিত করার প্রচেষ্টায় আমরা কোনো ত্রুটি রাখব না। এই প্রথমবার ইইউর এক্সিকিউটিভ আর্ম করোনার চিকিৎসায় এই ওষুধের অনুমোদন দিল।
এর আগে গত সপ্তাহে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানায়, ভ্যাকলুরি নামে বিক্রি হওয়া এই ওষুধটি অক্সিজেন সাপোর্টে থাকা ১২ বছরের বেশি বয়সী করোনা রোগীদেও ক্ষেত্রে ব্যবহার করা যাবে। মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস রেমডেসিভির ওষুধটি তৈরি করেছে। ইবোলা রোগের চিকিৎসার জন্য এই ওষুধ তৈরি করা হলেও এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ওপর খুব একটা কাজ করেনি রেমডেসিভির।
তবে রেমডেসিভির প্রাপ্তিতে বড় বাধা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী তিন মাসে এর উৎপাদন সংস্থা গিলিয়াড সায়েন্স যত রেমডেসিভির উৎপাদন করবে তার প্রায় সবই আগাম কিনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বব্যাপী এর সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। যদিও উন্নয়নশীল দেশগুলো সমজাতীয় ওষুধ উৎপাদন করতে পারবে।
ইইউ জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের জন্যই রেমডেসিভির জোগাড়ে গিলিয়াডের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে।
করোনা রোগীদের চিকিৎসায় এ পর্যন্ত সবচেয়ে কার্যকর ওষুধ হিসেবে মনে করা হচ্ছে রেমডেসিভিরকে। ইতোমধ্যেই জাপান, তাইওয়ান, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো গুরুতর রোগীদের চিকিৎসায় এটি ব্যবহারের অনুমতি দিয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত