সাইফউদ্দিনের ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন সাকিব

bcv24 ডেস্ক    ০৫:৫১ পিএম, ২০২০-০৭-০৪    278


সাইফউদ্দিনের ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন সাকিব

ব্যক্তিগত নৈপুণ্যে সাকিব আল হাসান বিশ্বসেরা। অন্যদিকে, মোহাম্মদ সাইফউদ্দিন উঠতি তারকা। ভক্ত-সমর্থকের সংখ্যাতেও সাইফউদ্দিন হয়তো সাকিবের কাছে পাত্তাই পাবেন না। কেননা, সুপারস্টার সাকিবের ভক্ত-সমর্থকের সংখ্যা যে অসংখ্য! সেই সাকিবকে কীনা চ্যালেঞ্জে হারানোর জন্য নিজের ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চাইলেন সাইফউদ্দিন। কিন্তু কী সেই ‘চ্যালেঞ্জ’?

এই প্রশ্নের জবাবে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দেই যে- সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় সাইফউদ্দিন। ফেসবুকের পাশাপাশি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন হোয়াটসঅ্যাপও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তার অনুসারীর সংখ্যা সোয়া ৬ লাখ প্রায়।

অন্যদিকে, টাইগার সেরা তারকা সাকিব এখন দেশের বাইরে- আমেরিকায়। তবে ফেনীর সন্তান সাইফউদ্দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিকই যোগাযোগ রাখছেন সিনিয়র সতীর্থ সাকিবের সঙ্গে।

সম্প্রতি সাকিবের সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথোনের একটি স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেন সাইফউদ্দিন। যেখানে দেখা যায়, বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিবকে ছুঁড়ে দিয়েছেন ২ ওভারে ২২ রান করার চ্যালেঞ্জ। সাইফউদ্দিনের ছোঁড়া ১২ বলে ২২ রান করা অবশ্য সাকিবের ভাষায় সহজ কাজ নয়! তবুও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সাকিব আল হাসান।

হোয়াটসঅ্যাপের সেই বার্তায় সাইফউদ্দিন সাকিবকে বলেছেন, ‘ভাই আগেই বলে রাখলাম, সবকিছু যদি ঠিক হয়ে যায়- আপনার সাথে চ্যালেঞ্জ খেলবো নেটে। ২ ওভারে ২২ রান করবেন। বুকিং দিয়ে রাখলাম।’

চ্যালেঞ্জ গ্রহণ করে সাকিব অবশ্য বিষয়টি আরও পরিস্কার হতে চেয়েছেন। তিনি কি ব্যাটিং করবেন, নাকি বোলিং? জবাবে সাইফউদ্দিন লিখেছেন, ‘ব্যাটিং করবেন আপনি।’ আর তাতে সাকিবের পাল্টা জবাব, ‘আমার তো তাহলে প্রস্তুতি নিতে হবে এখন!’

<input alt="" src="https://www.ekushey-tv.com/media/imgAll/1414075497.jpg" style="height:407px; width:750px" type="image">

সেই কথোপকথনের ছবি দিয়ে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফেসবুকে একটি পোস্ট দেন সাইফউদ্দিন। সেখানে উঠতি এই অলরাউণ্ডার লিখেছেন- ‘আজকে সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। মজার বিষয় হলো- সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি, তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি। করোনার পর মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ।’

বাংলাদেশ দলের দুই সতীর্থের সেই লড়াইয়ে কে জেতেন, তা জানতে অবশ্য অপেক্ষা করতেই হচ্ছে! তবে ঠিক কতদিন অপেক্ষা করতে হবে- সেটা এখনই পরিস্কার নয়। কারণ, দেশে করোনার প্রকোপ চলছেই। যাতে এখন পর্যন্ত ১৯৯৭ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী নভেম্বরেই মাঠে ফিরবেন সাকিব। সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন- বলতে হয়তো সেই সময়কেই উল্লেখ করেছেন সাইফউদ্দিন।

এদিকে, ২০১৭ সালের ১৭ অক্টোবর ওয়ানডে অভিষেক হওয়া সাইফউদ্দিন এখন পর্যন্ত ২২টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোন টেস্ট ম্যাচ খেলা হয়নি। এই দুই ফর্মেটেই ৩১-এর উপরে গড় রেখে রান করেছেন যথাক্রমে ৯৭২ ও ৪৩৫। উইকেট সংখ্যাও নেহায়েত কম নয়- যথাক্রমে ৩১টি ও ১৪টি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত