শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম
হাসপাতালে আসা সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
একইসঙ্গে বিনা চিকিৎসায় ফেরত পাঠানোর অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অনলাইনে অভিযোগ নেওয়ার পদ্ধতি চালু করতে নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া আদালত ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করতে বলেছেন।
চিকিৎসা সংক্রান্ত ৫টি রিটের শুনানির সময় সোমবার (০৬ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট ইয়াদিয়া জামান, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, ব্যারিস্টার এহসানুর রহমান।
পরে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, আমরা হাসপাতালে আগত সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আদালতের কাছে দাখিল করেছি। আদালত এসব অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া হাইকোর্ট ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের কোভিড থাকলে ৩৬/৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষা করে চিকিৎসা অব্যাহত রাখতে বলেছেন। একইসঙ্গে আদালত বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে অস্বাভাবিক বিল এলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করতে বলেছেন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত