সৌদিতে ‘সন্ত্রাসবাদের’’ দায়ে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

bcv24 ডেস্ক    ১১:৩৬ এএম, ২০১৯-০৪-২৪    591


সৌদিতে ‘সন্ত্রাসবাদের’’ দায়ে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরব গতকাল মঙ্গলবার এক দিনেই তাদের ৩৭ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ‘সন্ত্রাসবাদের’ দায়ে দণ্ডিত এসব ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তিন বছর আগে একইভাবে গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দেশটি। এ নিয়ে তখন ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কচ্ছেদের ঘটনা পর্যন্ত ঘটে।

গতকাল দেশটির রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, কাসিম প্রদেশ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে এই ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সন্ত্রাসবাদ গ্রহণ ও উগ্রবাদী চিন্তা ধারণ এবং নিরাপত্তা বিঘ্ন ও নাজুক করতে সন্ত্রাসী দল গঠন করার দায়ে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে একজনকে পরে ঝুলিয়ে রাখা হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে এই ধরনের শাস্তির বিধান রয়েছে।

সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সৌদি আরবে অন্তত ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০১৬ সালে সৌদি আরব শিয়া নেতা নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। সন্ত্রাসবাদের দায়ে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ওই সময় সৌদি আরব জানিয়েছিল। নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে ইরানের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়ে সৌদি আরব।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত