যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি শিক্ষার্থীদের!

bcv24 ডেস্ক    ০৫:৫৯ পিএম, ২০২০-০৭-০৭    253


যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি শিক্ষার্থীদের!

যুক্তরাষ্ট্র সরকারের বার্তা হচ্ছে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছাড়তে হতে পারে বা নির্বাসনে যেতে হবে। যে দেশের আকর্ষণীয় স্কলারশিপ দেওয়ার কারণে উচ্চ শিক্ষার জন্য বিশ্বের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের প্রধান গন্তব্য ছিল মার্কিন মুল্লুক। সেই দেশটি এখন শিক্ষার্থীদের দেশ ত্যাগ করতে বলছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। 

সোমবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা ঘোষণা দিয়েছে, যেসব শিক্ষার্থীরা অনলাইনে পড়াশুনা করছেন তাদের ভিসা প্রত্যাহার করা হবে। অধ্যায়নরত সব বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে।

এই সংস্থাটির বিবৃতিতে বলা হয়, নন-ইমিগ্রেন্ট এফ-১ ও এম-১ শিক্ষার্থীদের মধ্যে যারা কেবল অনলাইনে ক্লাস করছেন তাদের ভিসা ফিরিয়ে নেওয়া হবে। এই জাতীয় শিক্ষার্থীদের আমেরিকায় প্রবেশের জন্যে নতুন করে আর ভিসা তো দেওয়া হবে না, সেই সঙ্গে যেসব বিদেশি ছাত্রছাত্রীরা বর্তমানে দেশটিতে থেকে অনলাইনে পড়াশুনা করছেন তাদেরও নিজেদের দেশে ফিরে যেতে হবে। 

সেই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে সংস্থাটি একথাও বলে যে, যদি ছাত্রছাত্রীরা এই নির্দেশ না মানেন তবে তাদের চরম পরিণতি ভোগ করতে হতে পারে। যাদের পড়াশুনা পুরোপুরি অনলাইন ভিত্তিক এই জাতীয় শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারের জন্যে কোনও ভিসা দেওয়া হবে না। এমনকি এই জাতীয় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিও দেওয়া হবে না।

দেশটির নতুন এই নিয়মে হাজারো বিদেশি শিক্ষার্থী বিপাকে পড়তে পারেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে করোনা ভাইরাসের কারণে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক পাঠ দানের সিদ্ধান্ত নিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অবশ্য এক্ষেত্রে তাদের পরবর্তী সেমিস্টারের পরিকল্পনার বিষয়ে এখনও কিছু জানায়নি। যদিও হার্ভার্ডের মতো কিছু বড় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অনলাইন ক্লাস করার ঘোষণা করেছে। এমনকি যারা ওই ক্যাম্পাসে বাস করেন তাদের জন্যও।

হার্ভার্ডের কেনেডি গভর্নমেন্ট অফ গভর্নমেন্টের স্নাতকের শিক্ষার্থী ভ্যালেরিয়া মেন্ডিওলা বলেন, অভিবাসন বিভাগের এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক। যদি আমাকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয় তাহলে আমি আমার দেশ মেক্সিকো যেতে পারবো। কিন্তু এখানে অনেক শিক্ষার্থীই আছেন যারা এই মুহূর্তে তাদের দেশে ফিরতে পারবেন না। 

ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশনের হিসাব অনুযায়ী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১ মিলিয়নেরও বেশি-বিদেশি ছাত্র রয়েছে। 

সূত্র : সিএনএন, এনবিসি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত