রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫২ এএম
দেশে ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস। সীমিত পরীক্ষার পরও প্রতিদিনই গড়ে ৩ হাজারের বেশি করোনা শনাক্ত হচ্ছে। আর এতে করে অনেকটা নিয়ন্ত্রণে আসা ইউরোপের ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
এতে করে আক্রান্তের তালিকায় এক ধাপ এগিয়ে শীর্ষ ১৭-তে উঠেছে দক্ষিণ এশিয়ার এই দেশ। সংক্রমণ এড়াতে জোন ভিত্তিক কিছু এলাকা লকডাউন করা হলেও, সারা দেশে তুলে নেয়া হয়েছে কড়াকড়ি। চলছে গণপরিবহন, অফিস, খোলা কল কারখানা। আর এতে করেই চলতি মাসের শেষের দিকে করোনা ভয়ংকর রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ঘণ্টায় ৩ হাজার ২৭ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৫৫ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে ভুগে দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ১৫১ জনের। যদিও সুস্থ হয়েছেন ৭৮ হাজারের বেশি রোগী।
অপরদিকে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনার শিকার ১ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৯২০ জন। আশার কথা হলো, অন্যান্য দেশের তুলনায় প্রাণহানির হার কম বাংলাদেশে। যদিও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আক্রান্তের তুলনায় অধিক।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত দেশের ৭৪টি ল্যাবে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০ নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে গত একদিনে ১৩ হাজার ৪৯১টি।
এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে ভারত। যেখানে গত চারদিনেই এক লাখ মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটিতে প্রতিদিনই প্রায় ২৫ হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন। এতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। প্রাণহানি বেড়ে সেখানে ২০ হাজার পেরিয়েছে। যদিও বেঁচে ফিরেছেন ৪ লাখের বেশি ভুক্তভোগী।
এরপরই পাকিস্তান। যেখানে ২ লাখ প্রায় ৩৫ হাজার মানুষ করোনায় ভুগছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে প্রায় ৫ হাজার মানুষের। এরপরই বাংলাদেশ। করোনা নিয়ন্ত্রণে রয়েছে এ অঞ্চলের শ্রীলংঙ্কা, মালয়েশিয়া ও ভুটানের মতো দেশগুলোতে।
এদিকে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ১৫৪ জন মানুষের দেহে হানা দিয়েছে করোনা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৫৪ জন মানুষ। অপরদিকে, গত একদিনে প্রাণ গেছে ৩ হাজার ৬৯২ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে ভুগে পৃথিবী ছেড়েছেন বিশ্বের ৫ লাখ ৪১ হাজার ২৩০ জন মানুষ। যদিও আক্রান্তদের মধ্যে সাড়ে ৬৭ লাখের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত