শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২২ এএম
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৭ বছর করার জন্য বুধবার বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) বিল- ২০২০ সংসদে উত্থাপন করা হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আরও দু বছর থাকছেন ফজলে কবির।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আজ বুধবার (০৮ জুলাই) দুপুরে বিলটি সংসদে উত্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী, ৬৫ বছর বয়স হয়ে গেলে কেউ গভর্নর থাকতে পারেন না। বয়সের কারণে গত ৩ জুলাই ফজলে কবিরের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু সরকার তাকে আরেক দফায় গভর্নর পদে রাখতে চায়। এজন্য আইন সংশোধন করে আজ বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিল আকারে উপস্থাপন করা হয়েছে। অনুমোদন পেলে আগামীকাল বৃহস্পতিবার এই আইনের গেজেট হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর আর্টিকেল ১০ এর (৫) এর শর্তাংশ অনুযায়ী গভর্নর এর কার্যকাল বা মেয়াদ ৪ বছর এবং তাকে পুনঃনিয়োগ করা যাইবে। তবে, উক্ত ক্লোজ (৫) এ উল্লেখ রয়েছে যে ৬৫ বছর বয়স পূর্তির পর কোন ব্যক্তি গভর্নর পদে আসীন থাকিতে পারিবে না।’
আরও বলা হয়েছে, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রাজস্ব নীতির সঙ্গে সংগতি রেখে কার্যকর মুদ্রনীতি প্রণয়ন, মুদ্রা সরবরাহ ও ব্যাংকের ঋণ সরবরাহ ও ব্যাংক ঋণ ব্যবস্থার নিয়ন্ত্রণ মুদ্রামান-সংরক্ষণ, বাণিজ্যিক ব্যাংকসমূহের সঙ্গে সমন্বয় সাধন প্রভৃতি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার স্বার্থে এই প্রতিষ্ঠানের কার্যকর ও উন্নতর ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠান প্রধানের প্রাজ্ঞতা, বিচক্ষণতা কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্ববাচক গুণাবলি প্রাতিষ্ঠানিক সাফল্যের মূল নিয়ামক শক্তি বিবেচনায় উক্ত পদে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকে বিদ্যমান বয়সসীমা অপেক্ষা অধিকতর বয়সে নিয়োগের সুযোগ রাখা কিংবা প্রয়োজনবোধে উক্ত পদে সমাসীন ব্যক্তিকে বিদ্যমান বয়সসীমা অতিক্রমণের ক্ষেত্রে প্রযোজ্যতা অনুসারে পুনর্নিয়োগ প্রদান কিংবা উুক্ত ব্যক্তির নিয়োগের নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা বজায়ের ব্যবস্থা গ্রহণ করা সমীচীন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অ্যাক্ট-২০২০ এর আর্টিকেল ১০ এর ক্লোজ (৫) এর শতাংশ সংশোধনপূর্বক বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ এর স্থলে ৬৭ নির্ধারণ করা প্রয়োজন।
বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত
বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত
দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত
বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত