ঢাকাকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি

bcv24 ডেস্ক    ০৬:২১ পিএম, ২০২০-০৭-০৯    277


ঢাকাকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য (২০২১-২০২২ সাল মেয়াদে) পদে নির্বাচনে ভারতের প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় ঢাকাকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা লোকজনের (রোহিঙ্গা) প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের মানবিক মনোভাবের প্রশংসা করেছেন।

জয়শঙ্কর লিখেছেন, ‘বাংলাদেশ-ভারত উভয়ের প্রতিবেশী  হিসেবে আমরা এই ইস্যু এবং সবার অভিন্ন স্বার্থে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের দ্রুত, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের গরজ পুরোপুরি অনুধাবন করি।’

সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচনে সমর্থন প্রসঙ্গে চিঠিতে ড. জয়শঙ্কর লিখেছেন, এই নির্বাচনে ভারতের সাফল্যের জন্য আপনাদের (বাংলাদেশের) সমর্থনকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি অর্থবহ ও ফলপ্রসু মেয়াদ প্রত্যাশা করছি।

ভারতকে বহুপক্ষবাদের জন্য সংস্কারের সমর্থক হিসেবে উল্লেখ করে ড. জয়শঙ্কর লিখেছেন, নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য সমন্বিত ও উদ্ভাবনী সমাধান খুঁজে পাওয়ার লক্ষ্যে ভারত অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

চিঠিতে নভেল করোনাভাইরাস মহামারির কথা উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই মহামারি মোকাবেলায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি জোরালো ও দৃঢ় সহযোগিতার আশ্বাস পূণর্ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ বিবেচনার আশ্বাসও পুনর্ব্যক্ত করেছেন জয়শঙ্কর।

রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত