এক প্রেমে তিন খুন

bcv24 ডেস্ক    ০৬:৩২ পিএম, ২০২০-০৭-১০    284

এক প্রেমে তিন খুন

ফের অনারকিলিং এর ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। কাজিনের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে তার সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল ২১ বছরের তরুণী। 'পরিবারের সম্মান বাঁচাতে' দু জনকেই খুন করল ভাই। তাদের দেহ ঝুলিয়ে দিয়ে এই ঘটনাকে আত্মহত্যার রূপ দিতে চেয়েছিল। আর এক ভাই এই অপরাধ দেখে ফেলায়, তাকেও শেষ করে দেয় অভিযুক্ত।

সম্ভাল জেলার ধানারি থানা এলাকার গাধা গ্রামের ঘটনা। বুধবার পুলিশ অভিযুক্ত বিনীত ও অপরাধে তার সহকারী তিন বন্ধুকে গ্রেফতার করেছে। বিনীত তার বোন সুখিয়া ও তাদের কাজিন বান্টিকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। মৃতরা হাইস্কুলে ড্রপআউট ছিল। অপরদিকে এই ঘটনা দেখে ফেলায় আর এক ভাই কুলদীপকেও বিনীত খুন করে বলে অভিযোগ। কুলদীপ এমএসসি ফাইনাল ইয়ারের ছাত্র ছিল। পুলিশ জানিয়েছে, ২৮ জুন বান্টির বিয়ে ঠিক হয়েছিল। তবে তার ঠিক আগে ২৫ জুন সে সুখিয়াকে নিয়ে পালিয়ে যায়।

এই সময় জানায়- বৃহস্পতিবার সম্ভালের পুলিশ সুপার যমুনা প্রসাদ জানিয়েছেন, '১ জুলাই এক তরুণী ও তার চাচাতো ভাইয়ের দেহ গাছে ঝোলানো অবস্থায় পাওয়া যায়। দেহদুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল এটি আত্মহত্যার ঘটনা। এরপর তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর ৭ জুলাই মৃত তরুণীর ভাইয়ের দেহ একইরকমভাবে গাছে ঝোলানো অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপরই সন্দেহ তীব্র হওয়ায় খোঁজখবর শুরু করে পুলিশ। ধানেরা থানার পুলিশ বিনীত, কিশোরী, শোরাজ ও জগপাল যাদবকে গ্রেফতার করেছে।'

জেরায় পেশায় কৃষক বিনীত পুলিশকে বলেছে যে, সে পরিবারের সম্মান বাঁচাতে তার বোন ও বোনের বয়ফ্রেন্ড তথা তাদের চাচাতো ভাইকে খুন করেছে। ভাই কুলদীপ তার কাজে বাধ সাধায় ও খুনের সাক্ষী হয়ে যাওয়ায় তাকেও সে খুন করে বলে স্বীকার করে নিয়েছে বিনীত। সে পুলিশকে জানিয়েছে, তার বন্ধু জগদীপ মাঠে দেখতে পায় সুখিয়া ও বান্টিকে। এরপরই তাদের খুনের পরিকল্পনা করা হয়। খুনে সাহায্য করার জন্য সে জগপালকে আড়াই লাখ টাকাও দিয়েছে বলে জানিয়েছে বিনীত।

পুলিশ পরে অপরাধস্থল থেকে দড়ি ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। অভিযুক্তের থেকে আড়াই লাখ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত