এবার নেপালে সব ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ

bcv24 ডেস্ক    ০৬:৩৪ পিএম, ২০২০-০৭-১০    327


এবার নেপালে সব ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ

নেপাল সরকার একের পর এক ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মানচিত্র নিয়ে বিবাদের শুরু। এবার নিজেদের দেশে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করল দেশটি। নেপালের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা ভারতীয় মিডিয়ায় তাদের দেশের সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রোপাগান্ডা চালানোর অভিযোগ তুলেছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ নিল নেপাল সরকার।

বিতর্কিত লিমপিয়াধুরা-কালাপানি-লিপুলেখ অঞ্চল নিয়ে ভারত ও নেপালের সম্পর্ক গত কয়েকদিনে অবনতি হয়েছে। এমনকী সীমান্তেও উত্তেজনা বাড়ছিল। এর মধ্যে নেপালের এমন সিদ্ধান্ত আগুনে ঘি ঢেলে দিল।

একমাত্র দূরদর্শন চ্যানেল এবার নেপালে দেখা যাবে। এছাড়া কোনও টিভি চ্যানেল সেখানে চলবে না। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নেপালে ভারতের সব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।  দিনকয়েক আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি’র প্রধান উপদেষ্টা বিষ্ণু রামাল বলেছিলেন, ভারতের সংবাদ মাধ্যমে নেপালের সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন ও আপত্তিজনক খবর দেখানো হচ্ছে।  নেপালের প্রধানমন্ত্রী আবার দাবি করেছিলেন, তাঁকে উৎখাত করার জন্য ভারতে গোপন বৈঠক হচ্ছে।

বৃহস্পতিবার নেপালের কেবল অপারেটর মেগা ম্যাক্স টিভি’র ধ্রুব শর্মা এ এন আই কে জানিয়েছেন, সরকারে নির্দেশে অনির্দিষ্টকালের জন্য নেপালে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে। ইতিমধ্যে নেপালের পার্লামেন্টে সংবিধানের দ্বিতীয় সংশোধনী সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। তাতে নতুন মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।  ভারতের একাধিক ভূখণ্ড সেখানে নিজেদের বলে দাবি করেছে নেপাল। এই নিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা রয়েছে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত