রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫৫ এএম
চিংড়ি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পোল্ট্রি রফতানিকারক সংস্থা টাইসন ফুডস এবং জার্মান মাংস কোম্পানি টোয়েন্নিস এর কাছ থেকে খাদ্য সামগ্রী আমদানি বন্ধ করেছিল চীন। এবার ইকুয়েডরের তিনটি সংস্থার কাছ থেকে চিংড়ি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল চীনের প্রশাসন।
গত মাসে বেইজিং এ নতুন করে করোনা সংক্রমণ দেখা গিয়েছিল। জিনফাদির একটি পাইকারি বাজারে আমদানি করা সলমন মাছ কাটার একটি বোর্ডের ওপর ভাইরাস শনাক্ত হয়েছিল।
তারপর থেকেই চীনের সরকার সলমন মাছ আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এমনকী আমদানি করা যে কোনও পণ্যের ওপর কড়া নজর রাখছে চীনের প্রশাসন।
সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, বন্দরনগরী দালিয়ান ও জিয়ামেন শহরে আমদানি করা চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্যাকেটের ভেতরে কিংবা চিংড়িতে ভাইরাস পাওয়া যায়নি। কিন্তু চীন সরকার ঝুঁকি নিতে চাইছে না। তাই চিংড়ি মাছের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। বলা হয়েছে, প্যাকেটজাত দ্রব্যে ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিশেষ করে হিমায়িত পণ্যে ভাইরাস থাকার সম্ভাবনা সব থেকে বেশি।
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস কর্মকর্তা বি কেক্সিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জিনফাদি বাজারে ভাইরাস শনাক্তের পর খাদ্যপণ্য, প্যাকেট এবং এসবের আশেপাশে থাকা প্রায় ২২ লাখ জিনিসের নমুনা পরীক্ষা করা হয়েছে। ইকুয়েডর থেকে আমদানি করা চিংড়ির প্যাকেটে ভাইরাস শনাক্ত হয়েছে। তাই আপাতত চিংড়ি আমদানি বন্ধ রাখা হবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত