পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

bcv24 ডেস্ক    ০৫:৩০ পিএম, ২০২০-০৭-১২    328


পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার সিএসই’তে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস দেশের শেয়ারবাজারে বড় উত্থান হলো। স্বাভাবিক লেনদেনে ফেরার পর থেকেই শেয়ারবাজারে এই বড় উত্থান প্রবণতা চলছে।

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপের শুরুতে শেয়ারবাজারে ভয়াবহ ধস নামলে গত মার্চে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়। তবে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় গত বুধবার থেকে শেয়ারবাজারে আবার স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে।

স্বাভাবিক লেনদেনে ফিরেই বুধবার শেয়ারবাজারে বড় উত্থান হয়। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও বড় উত্থানের দেখা মেলে। আগের সপ্তাহের শেষ দুই কার্যদিবসের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও বড় উত্থানের দেখা মিললো। এর মাধ্যমে তিন দিনের বড় উত্থানে ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছে ৯৮ পয়েন্ট।

রোববার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে উত্থানের আভাস পাওয়া যায়। কিন্তু মাঝে একবার সূচক ঋণাত্মক হয়ে পড়ে। তবে শেষদিকের লেনদেনে টানা উপরের দিকে উঠতে থাকে সূচক। এতে দিনের লেনদেন শেষে বড় উত্থানের দেখা মেলে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ ১৫ পয়েন্ট বেড়ে ৯৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন অংশ নেয়া ১২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এর মাধ্যমে পর পর তিন কার্যদিবস শতাধিক প্রতিষ্ঠানের দাম বাড়ল। শতাধিক প্রতিষ্ঠানের দাম বাড়ার দিনে দরপতন হয়েছে ৫৯টির। আর ১৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

সূচকের এই বড় উত্থানের দিনে ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে। তবে লেনদেন তিনশ’ কোটি টাকার ওপরে হয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৯৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪৭ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫১ লাখ টাকা।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শেয়ারের। কোম্পানিটির ১৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলসের ১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৩৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিকন ফার্মাসিউটিক্যালস, এমএল ডাইং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, মুন্নু সিরামিক এবং গ্রামীণফোন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২০৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪টির।


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত