যমুনায় যাত্রীবোঝাই নৌকাডুবি, ২০ যাত্রী উদ্ধার

bcv24 ডেস্ক    ০৬:০২ পিএম, ২০২০-০৭-১৪    263


যমুনায় যাত্রীবোঝাই নৌকাডুবি, ২০ যাত্রী উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনায় অবৈধ ড্রেজারের বালু বাহী বলগেটের ধাক্কায় যাত্রী বোঝাই একটি নৌকা বিধ্বস্ত হয়েছে। এতে আহত ২০ জন যাত্রী কোন রকমে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাদের জিনিসপত্রসহ নৌকাটি নদীতে তলিয়ে যায়। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের এ ঘটনায় আহত ৩ জনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উৎপাদিত দুধ, সবজি ও অন্যান্য জিনিসপত্র এনায়েতপুর থানার বেতিল বাজারে বিক্রি শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে অন্তত ২০ জন যাত্রী নিয়ে আমজাদ হোসেনের নৌকাটি নয়াপাড়া চরে ফিরছিল। তখন নৌকাটি এনায়েতপুর স্পার বাধ অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে উত্তোলন করা বালু বোঝাই বলগেট নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রীবাহী নৌকাটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়। কেউ-কেউ তখন কোন রকমে প্রাণ বাঁচতে সাঁতরে তীরে উঠে। আর অন্যদের স্থানীয়রা উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত শিশু, গৃহবধূ ও এক বৃদ্ধকে বেতিলের ড্যাফোডিল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নৌকার কয়েকজন যাত্রী জানান, স্পার বাধ পার হবার সময়ে হঠাৎ করে সাইরেন না বাজিয়ে আমাদের নৌকাটিকে ধাক্কা দিলে সাথে-সাথে ভেঙ্গে তলিয়ে যায়। এতে সব যাত্রী আহত হয়। নৌকায় থাকা লাখ টাকার মালামালও তলিয়ে যায়।

এদিকে ক্ষতিগ্রস্ত আমজাদ মাঝির ভাই স্থল ইউনিয়নের সাবেক মেম্বর আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় কেউ মারা না গেলেও অন্তত ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। এর জন্য পুরো দায়ী অবৈধ বালু ড্রেজারের বলগেট নৌকা। আমরা তাদের শাস্তি চাই।

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা চলছে।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত