শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:১১ এএম
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনেক দেশ ভুল পথে এগোচ্ছে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউেএইচও। করোনা মোকাবিলায় বিশ্ব নেতাদের আরও বেশি আন্তরিক হবার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
তিনি বলেন, ‘করোনার বিস্তার ঠেকাতে সরকারগুলো যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।’
তার মতে, ‘যেসব দেশে ঝুঁকি কমানোর বিষয়ে যথাযথ সতর্কতা নেয়া হয়নি, সেই দেশগুলোতে ভয়াবহভাবে সংক্রমণ বাড়ছে।’
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘নেতাদের মিশ্র মন্তব্যের কারণে মহামারি নিয়ন্ত্রণের পদক্ষেপ থেকে জনগণ আস্থা হারিয়ে ফেলেছে।’
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে, উৎপত্তির সাড়ে ছয় মাসে ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের পৌনে ৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ ঝরেছে ৩ হাজার ৭৩১ জনের। আক্রান্ত ১ কোটি ৩২ লাখ ৩০ হাজার মানুষ।
যার সবচেয়ে বেশি ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাদুর্ভাবের গোড়ার দিকে করোনাকে পাত্তা না দেওয়ায় দ্রুত বিপর্যয় নেমে আসে দেশটিতে। যার শিকার ৩৪ লাখ ৭৯ হাজার আমেরিকান। এর মধ্যে ভাইরাসটির থাবায় পৃথিবী ছেড়েছেন দেশটির ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন নাগরিক।
ট্রাম্পের পথেই হাটেন ব্রাজিল সরকারও। ফলে, একই ফল ভোগ করতে হচ্ছে দেশটির জনগণকে। যার শিকার এখন পর্যন্ত ১৮ লাখ ৮৮ হাজার মানুষ। যা থেকে রেহাই পাননি স্বয়ং প্রেসিডেন্ট জাইর বলসোনারোও। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭৩ হাজার ব্রাজিলিয়ানের।
অন্যদিকে, চীনের পরে ইউরোপের দেশগুলোর মধ্যে
জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সে শুরুর দিকে ভয়াবহ রূপ নিলেও বর্তমানে
অনেকটা নিয়ন্ত্রণে । তবে, মৃত্যুপুরী আমেরিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর
পথে হাটছে দক্ষিণ এশিয়ার ভারত। যেখানে এখন পর্যন্ত ৯ লাখের বেশি মানুষ
করোনা বহন করছেন। মৃত্যু হয়েছে প্রায় ২৪ হাজার ভারতীয়র।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত