শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৬ এএম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আরও দুই বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন ফজলে কবির। ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করবেন। বুধবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. জেহাদ উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং. ১২৭) যা বাংলাদেশ ব্যাংক (সংশোধিত) আইন, ২০২০ দ্বারা সংশোধিত এর অনুচ্ছেদ ১০(৩) এবং ১০(৫) এর বিধান অনুযায়ী ফজলে কবিরকে তার ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ ৩ জুলাই ২০২২ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে নিয়োগ করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘ফজলে কবির গভর্নর পদে নিয়োজিত থাকা সময়ে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় উল্লিখিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। ’
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হয় গত ৩ জুলাই। ফজলে কবিরকে স্বপদে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বর্তমান বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার জন্য চলতি বছরের ৮ জুন মন্ত্রিপরিষদে আইন সংশোধন প্রস্তাব অনুমোদিত হয়। পরে সংশোধনীটি সংসদের বাজেট অধিবেশনে পাঠানো হয়। এটি গত ২৯ জুন সংসদের নোটিশে আনা হলেও শেষ পর্যন্ত সংসদে উত্থাপিত হয়নি। কারণ ৮ জুলাই পর্যন্ত সংসদ মূলতবি ঘোষণা করা হয়।
পরে ৯ জুলাই জাতীয় সংসদে এ সংক্রান্ত বিলটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে গত ২ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির নতুন মেয়াদে দায়িত্ব না নেওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ চালিয়ে নিতে ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহমেদ জামালকে দায়িত্ব দেওয়া হয়। সে অনুযায়ী দুই ডেপুটি গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কর্মকাণ্ড দেখভাল করছিলেন।
বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত
বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত
দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত
বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত