২৭ বছর পর ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত উইন্ডিজ

bcv24 ডেস্ক    ১০:২৬ পিএম, ২০২০-০৭-১৬    320


২৭ বছর পর ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত উইন্ডিজ

আজ থেকে ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন সফরকারী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। 

ফিল্ডিংয়ের সিদ্বান্ত নিয়েই ২৭ বছর পর ইতিহাসের পাতায় ওয়েস্ট ইন্ডিজের নাম তুললেন হোল্ডার। সেইসঙ্গে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরে ক্যারিবিয়রা। খেলার প্রথম সেশনের প্রথম ঘণ্টাতেই ইংলিশদের দুটি উইকেট তুলে নেন হোল্ডারের বোলাররা। যাতে দলীয় ২৯ রানেই ২ উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা। পরে আরও একটি উইকেট তুলে নিয়ে সফরকারী বোলাররা উল্লাসে মাতে, যাতে দলীয় ৮১ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা।

যদিও দ্বিতীয় সেশনে ওই একটি উইকেট খুইয়েই অনেকটা নিরাপদে কাটিয়ে দেয় রুট বাহিনী। তবে বাউন্স আর গতি দিয়ে তাদেরকে বেশ চাপেই রাখে ক্যারিবিয়রা। যাতে তিন উইকেটে ১১২ রান নিয়ে চা বিরতিতে যায় ইংল্যান্ড।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ তিন উইকেটে ১২৪ রান। দলের পক্ষে সর্বোচ ৫৪ রান নিয়ে অপরাজিত আছেন তরুণ ডানহাতি ওপেনার ডম শিবলি। ১৭০টি বল মোকাবেলা করে মাত্র ৩টি বাউণ্ডারির দেখা পেয়েছেন ২৫ বছরের এই তরুণ। 

এছাড়া রোরি বার্নস ১৫, তিনে নামা জ্যাক ক্রউলি শূন্য ও অধিনায়ক জো রুট ২৩ রান করে আউট হন। বেন স্টোকস ২১ রান নিয়ে ক্রিজে আছেন। ক্যারিবিয় স্পিনার রোস্টন চেজ ২৫ রানে ২টি এবং গতিময় পেসার আলজারি জোসেপ ১৯ রানে ১টি উইকেট লাভ করেন।

এর আগে ওল্ড ট্রাফোর্ডের এই ভেন্যুতে দীর্ঘ ২৭ বছর আগে টেস্টে কোন দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছিলেন।

১৯৯৩ সালে ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন স্বাগতিক ইংল্যান্ডের অধিনায়ক গ্রাহাম গুচ। এরপর ওল্ড ট্রাফোর্ডে যত টেস্ট হয়েছে, কোন অধিনায়কই টস জিতে প্রথমে ফিল্ডিং নেননি।

১৯৯৩ সালে ঐ ম্যাচের পর ওল্ড ট্রাফোর্ডে এ পর্যন্ত ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিকে, সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেটে জিতে ইতোমধ্যেই করোনা পরবর্তী দুই টেস্টের এই সিরিজে এগিয়ে রয়েছে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত