অ্যাভেঞ্জার্স-এর শেষ খেলা বাংলাদেশে!

bcv24 ডেস্ক    ০৯:৫০ পিএম, ২০১৯-০৪-২৪    247


অ্যাভেঞ্জার্স-এর শেষ খেলা বাংলাদেশে!

বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের কাছে আকর্ষণীয় এক নাম ‘অ্যাভেঞ্জার্স’। সিরিজের সবশেষ ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর পর দর্শকদের কৌতূহল এখন আকাশছোঁয়া। ভক্তরা রীতিমতো তীর্থের কাক হয়ে অপেক্ষা করছে এই সিরিজের নতুন ছবির জন্য। সেই অপেক্ষার অবসান ঘটছে শিগগিরই। 

আগামীকাল শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি পাচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।

আগের ছবিতে সমাধান না হওয়া রহস্যের জট খুলবে এ ছবিতে। তাই আগের ছবি যারা দেখেছেন এ ছবির জন্য তাদের আগ্রহটা একটু বেশিই। থানোসকে কে মারবে? এই প্রশ্নের উত্তর মিলবে ছবিটিতে। আয়রনম্যানের ক্যারিশমা দেখার অপেক্ষাতেও আছেন অনেকে। থানোসকে ঠেকানোর দায়িত্ব যে তার কাঁধে। বলা হচ্ছে এটিই হবে এই সিরিজের সর্বশেষ ছবি! জমজমাট এক সিনেমার আভাস মিললো ট্রেলারেই। 

যেখানে দেখা যায়, মহাকাশে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা ও ক্যাপ্টেন মার্ভেল নিরাশ। ট্রমাতে ভুগছেন থর। তবে কি এবার শেষ হয়ে যাবে অ্যাভেঞ্জার্স! কিন্তু এর আগের পর্বগুলোতে তো বিশ্ব জয় করে শান্তির বার্তা দিয়েছিল থানোস। পৃথিবীর বিপুল জনসংখ্যা সমস্যা সমাধানে আলাদা জগৎ বানানোর উদ্দেশ্য ছিল তার। এজন্য আলাদা আলাদা ইনফিনিটি স্টোন নিয়ে অ্যাভেঞ্জার্স’দের শেষ করে থানোস। তবে কি এবার ঘুরে দাঁড়াবে পৃথিবীর রক্ষকেরা? আবার মাঠে নামবে থর, ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন মার্ভেলরা? এমনই কৌতূহল জন্ম দিয়েছে ছবিটির ট্রেলার প্রকাশের পর।

আগের ছবির মতো এ ছবিতেও পরিচালনায় থাকছেন অ্যান্থনি রুশো ও জো রুশো। তবে আগের ছবির শেষে অনেক সুপারহিরোকেই দেখা গেছে ছাই হয়ে উড়ে যেতে। তাহলে এবারের পর্বে কোন কোন সুপারহিরো থাকবেন? 

এ প্রশ্নের জবাব মিলেছে এরইমধ্যে প্রকাশিত পোস্টারে। যথারীতি এ ছবিতেও থাকছেন আয়রন ম্যান। অ্যাভেঞ্জার্সদের মধ্যে তার ছবিটিই পোস্টারে সবচেয়ে বড় করে দেখানো হয়েছে। ছবিতে তার ভূমিকাও সবচেয়ে বেশি থাকছে। আরও আছেন থর, হাল্ক। স¤প্রতি মুক্তি পাওয়া ক্যাপ্টেন মারভেল যুক্ত হয়েছে নতুন এই পর্বে। ক্যাপ্টেন মারভেলকে অ্যাভেঞ্জার্সদের সঙ্গে দেখা যাবে প্রথমবার। মারভেলের সুপারহিরোদের মধ্যে তুমুল জনপ্রিয় ব্ল্যাক প্যান্থার। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবিতে ব্ল্যাক প্যান্থার মিলিয়ে গেছেন হাওয়ায়। তাই এবারের ছবিতে নেই ব্ল্যাক প্যান্থার। ক্যাপ্টেন আমেরিকা তো থাকছেনই। সঙ্গে আরও আছেন ব্ল্যাক ইউডো, ওয়ার মেশিন ও অ্যান্ট ম্যান। 

ছবিটি নিয়ে দর্শকদের তুমুল আগ্রহের প্রমাণ মিলেছে ইতোমধ্যে। টিকিট বিক্রিতে ‘ইনফিনিটি ওয়ার’কে ছাড়িয়ে গেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ধারণা করা হচ্ছে, আগের সব রেকর্ড ভেঙে ফেলবে এ ছবি। অন্তত টিকিট বিক্রির হিসেবে সেটাই মনে হচ্ছে এখন পর্যন্ত। 

হলিউড বক্স অফিস অ্যানালাইসিস্টরা ধারণা করছেন, প্রথম সপ্তাহে শুধু আমেরিকাতে ৩০০ মিলিয়ন ডলার আয় করতে পারে ছবিটি।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত