শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:১০ এএম
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৮১ জন। একই সময়ে আরও দুই হাজার ৭০৯ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জনে।
৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্ত হওয়ার পর ১০৩ দিনে গত ১৮ জুন শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। পরের ঠিক একমাস পরে আজ ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দু লাখ ছাড়ালো।
করোনাভাইরাস বিষয়ে শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, যাদের নমুনা পরীক্ষা করানো প্রয়োজন, তারা কোন রকম সময়ক্ষেপণ না করে নমুনা দিতে আসুন। সবখানে নমুনা দেয়ার ব্যবস্থা আছে।
দেশের মোট ৮০টি ল্যাবে করোনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১০ হাজার ৬৩২টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯২৩টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৩৭৩ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ।
গেল ২৪ ঘণ্টা আক্রান্ত শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ এবং এপর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ। তবে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।
দেশের মোট জনসংখ্যার হিসাবে প্রতি ১০ লাখে ১৫ দশমিক ৮৩ জন মারা গেছেন। এছাড়াও প্রতি ১০ লাখে আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৯ দশমিক ৩২ জন এবং প্রতি দশ লাখে সুস্থ হয়েছেন ৬৭৫ দশমিক ২৬ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৯ জন, নারী পাঁচজন। মৃত্যুবরণকারীদের বয়স বিভাজনে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০ এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন একজন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, খুলনায় ছয়জন, রাজশাহী পাঁচজন, চট্টগ্রাম বিভাগে তিন, সিলেট বিভাগে চার, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।
বরাবরের মতো বুলেটিনে সবাইকে, বিশেষ করে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ডা. নাসিমা। তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শও দেন।
এদিকে জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে (শনিবার বাংলাদেশ সময় সকাল আটটা) জানানো হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লাখ ৪৮ হাজার ৯১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪১ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন যা এখন পর্যন্ত একদিনে সুস্থতার নিরিখে সর্বোচ্চ। এতে করে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৮৪ লাখ ৫৫ হাজার ২০৬ জন।
প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত