রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:০১ এএম
মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বলিউড অভিনেতা অর্জুন রামপাল। মধ্যাহ্নভোজে প্রায়ই তাদের একসঙ্গে দেখা গেছে। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দিও হয়েছেন এই জুটি। কিছুদিন আগে শোনা যায়- বর্তমানে প্রেমিকার সঙ্গে থাকছেন অর্জুন রামপাল। মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত গ্যাব্রিয়েলার অ্যাপার্টমেন্টে থাকছেন এ জুটি। অন্যদিকে সন্তানদের নিয়ে ওল্ড হিলের বাড়িতে থাকছেন মেহের।
এবার অর্জুন রামপাল জানালেন, গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস মা হতে যাচ্ছেন। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অর্জুন গ্যাব্রিয়েলার সঙ্গে তার একটি ছবি পোস্ট করেন। এতে গ্যাব্রিয়েলার বেবি বাম্প দেখা যাচ্ছে। আর ছবির ক্যাপশনে অর্জুন লিখেছেন, ‘আবার সব কিছু শুরু। এই শিশুর জন্য তোমাকে ধন্যবাদ।’
অন্যদিকে একই ছবি পোস্ট করেছেন গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসও। তবে এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। ২০০৯ সালে আইপিএলের সময় একটি পার্টিতে অর্জুনের সঙ্গে পরিচয় হয় গ্যাব্রিয়েলার। পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এমনকি গত বছর অর্জুনের মা মারা গেলে সবসময় এ অভিনেতার পাশেই ছিলেন গ্যাব্রিয়েলা।
২০১৪ সালে ‘সোনালি ক্যাবল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের। এরপর ২০১৬ সালে উপিরি সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর। ১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দুই দশকের দাম্পত্য জীবনে তাদের মাহিকা (১৭) এবং মাইরা (১৪) নামে দুই মেয়ে রয়েছে। কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠলেও গত মে মাসে যৌথ এক বিবৃতিতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত