বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

bcv24 ডেস্ক    ০৬:১৮ পিএম, ২০২০-০৭-২০    234


বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যা প‌রি‌স্থি‌তি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২০ জুলাই) ভার্চুয়ালি অনু‌ষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বৈঠ‌কে গণভবন থেকে সভাপ‌তিত্ব ক‌রেন প্রধানমন্ত্রী এবং ম‌ন্ত্রিসভার সদস‌্যরা সচিবালয় থে‌কে অনলাই‌নে যুক্ত হন।পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স‌চিবাল‌য়ে দুপু‌রে সাংবা‌দিক‌দের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান।

তিনি বলেন, আজ (সোমবার) মূলত বন্যা নিয়ে মন্ত্রিসভা বৈঠকে বে‌শি আলোচনা হয়েছে। বন্যা নিয়ে যাতে আমরা সবাই প্রস্তুত থাকি, প্রধানমন্ত্রী সেই নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন। 

প্রধানমন্ত্রীর নির্দেশনা কী- জানতে চাইলে স‌চিব ব‌লেন, এটাই। যাতে বন‌্যায় মানুষের কোনো ক্ষতি এবং ত্রাণের কোনো ঘাটতি না হয়। 

'মানুষের জীবন-জীবিকার যাতে কোনো অসুবিধা না হয়। টয়লেট ফ্যাসিলিটিজ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট- এগুলো যাতে সহজলভ্য থাকে। হেলথ, ফ্যামিলি প্ল্যানিং সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইউনিয়ন লেভেলে যারা কাজ করে, তারা যাতে মানুষের পাশে থাকে- উ‌ল্লেখ ক‌রে ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব।

তি‌নি বলেন, আমরা আজকে দেখলাম পদ্মার পানি ১৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির গতি অনেক বেশি, মোর দেন থ্রি। পানির সঙ্গে পলি মাটি রয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ওপর থেকে পানি এখন ধীরে ধীরে নিচের দিকে নামছে। মন্ত্রিসভায় অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে যে রিলিফ অপারেশন, রেসকিউ অপারেশন- এগুলো কীভাবে হচ্ছে, এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, এখন যমুনা ও পদ্মার পানি আসছে। মেঘনার পানি সুনামগঞ্জ-সিলেটে যেটা ছিল সেটা একটা ফ্ল্যাশ ফ্লাডের মতো ছিল ৬-৭ দিন, এখন সেটা নেমে গেছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বন‌্যা প‌রি‌স্থি‌তি মোকা‌বিলায় পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) সংশ্লিষ্ট সবাই প্রস্তুত রয়েছে। আমরাও নিয়‌মিত তদার‌কি করছি।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত