রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম
সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি বাশার আল-আসাদের দল বাথ পার্টি ও তার জোটসঙ্গীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। গতকাল মঙ্গলবার সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলগুলিতে হওয়া সংসদ নির্বাচনের ফল জানা যায়। প্রত্যাশা যা ছিল ফলাফল তা-ই হয়েছে। ক্ষমতাসীন বাশার আল-আসাদের দল বাথ পার্টি ও তার জোটসঙ্গীদের পক্ষেই এসেছে সংখ্যাগরিষ্ঠতা। রোববারের ভোটে ২৫০টি আসনের মধ্যে ১৭৭টি পেয়েছে এই জোট। খবর এপি ও ডয়চে ভেলে’র।
এ নির্বাচনে ভোট দিতে আসেন ৩৩ শতাংশ ভোটার। এ সংখ্যা ২০১৬ সালের চয়ে ২৪ শতাংশ কম ছিল বলে জানান সিরিয়ার নির্বাচন কমিশনের প্রধান সামির জামরিক। নির্বাচনের ফলাফলে কেউ অখুশি থাকলে তা জানানোর সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী ফলাফলে সন্তুষ্ট না হলে আগামী তিন দিনের মধ্যে অভিযোগ করতে পারেন।’ সিরিয়ায় সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলজুড়ে ৭ হাজারেরও বেশি ভোটকেন্দ্র রয়েছে। এমন একটা সময়ে এই নির্বাচন হলো যখন সিরিয়ার সামনে এক দিকে রয়েছে বাজারে ধ্বস অন্যদিকে আন্তর্জাতিক মহলে নানা ধরনের বিধিনিষেধ। নতুন করে অর্থনীতিকে দাঁড় করানোর ইস্যুকে সামনে রেখে এবারের নির্বাচনে লড়েন মোট ১ হাজার ৬৫৮জন প্রার্থী।
কতটা নিরপেক্ষ এই নির্বাচন?
আসাদ সরকারের মূল রাজনৈতিক বিরোধীরা কেউই বর্তমানে সিরিয়ায় নেই। সিরিয়ান
ন্যাশনাল কাউন্সিলসহ একাধিক বিরোধী জোটের সদস্যরা হয় তুরস্কে বা অন্য
কোথাও। তাদের কেউই এই নির্বাচনকে নিরপেক্ষ হিসাবে দেখেন না। জাতিসংঘের একটি
আলোচনায় বিরোধী জোটের সদস্য ইয়েহিয়া আরিদি বলেন, ‘সোজা কথায় বললে এই
নির্বাচন অবৈধ। ক্ষমতাসীন যারা তারা নিজেরাই সব পছন্দের প্রার্থী দাঁড়
করিয়েছে, আর নির্বাচতও করেছে।’ জার্মান সংবাদসংস্থা ডিপিএ-কে তিনি বলেন,
‘সিরিয়ায় মানুষের কাছে স্বাধীনভাবে ভোট দেবার ক্ষমতাটুকুও নেই। এটা পুরো
সরকারের নাটক৷’ মার্কিন যুক্তরাষ্ট্রও এই নির্বাচনকে ‘সাজানো’ ও ‘অনৈতিক’
আখ্যা দিয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত