শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২১ এএম
সরকার চলতি অর্থবছরে সাড়ে সোয়া সাত লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করছে। এতে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন এমওপি সারও রয়েছে। সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ সার আমদানিতে খরচ হবে ১ হাজার ৩৫৭ কোটি টাকা।
বুধবার (২২ জুলাই) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম জানান, ৫৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব সভায় অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া প্রতিমাসে কমপক্ষে দুটি করে আরও ১৭টি লটে বাকি সার আমদানি করা হবে।
তিনি বলেন, ‘চলতি ২০২০-২১ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের চুক্তিবদ্ধ সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে দেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’
মোট সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ইউরিয়া সার নিরবচ্ছিন্নভাবে আমদানির লক্ষ্যে লট ভিত্তিক মূল্য ৫০ কোটি টাকার ঊর্ধ্বে গেলেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আলাদা আলাদা অনুমোদনের পরিবর্তে বিশেষ বিবেচনায় এ বছরের অন্য সব লটের অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে দিয়েছে। এ ক্ষেত্রে সাড়ে পাঁচ লাখ টন সার আমদানিতে সরকারের মোট খরচ পড়বে আনুমানিক এক হাজার ১২ কোটি টাকা।
অতিরিক্ত সচিব জানান, সভায় রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্সিয়াল করপোরেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এমওপি সার আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এ প্রস্তাবের আওতায় ৩৪৫ কোটি টাকা ব্যয়ে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন সার সরবরাহ করবে কানাডিয়ান কমার্সিয়াল করপোরেশন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত