শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২০ এএম
বিশ্বে বেড়েই চলেছে করোনার ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় বিশ্বের প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে, সুস্থতা লাভ করেছেন ২ লাখের বেশি ভুক্তভোগী।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লাখ ৩৯ হাজার ৯৩ জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৫ হাজার ৬৭৮ জনের। এতে মৃতের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ৪৯৪ জনে ঠেকেছে।
তবে, আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও ২ লাখ ৩ হজারের বেশি ভুক্তভোগী সুস্থ হয়েছে। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ৯১ লাখ ছাড়িয়েছে। ।
এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।
করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জনে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ১ লাখ ৪৪ হাজার ৯৫৩ জন মানুষ।
ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২১ লাখ ৬৬ হাজার ৫৩২ জনে পৌঁছেছে। প্রাণহানি ৮১ হাজার ৫৯৭ জনে ঠেকেছে।
সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৩৯ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯৪ হাজার ছুঁয়েছে। প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ৭৭০ জনের।
রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৫৮০ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।
আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৩ লাখ প্রায় ৮২ হাজার। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৬৮ জনের।
লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ সাড়ে ৬২ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ১৩ হাজার ৫৭৯ জন।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৩ লাখ ৪৯ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে ৩৯ হাজার ৪৮৫ জন মানুষের।
চিলিতে সংক্রমণ ৩ লাখ ৩৫ হাজাের কাছাকাছি। এর মধ্যে ৮ হাজার ৬৭৭ জনের প্রাণ কেড়েছে করোনা।
নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ৩ লাখ ১৩ হাজার ২৭৪ জন। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪২৪ জনের।
যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার। যেখানে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৪২২ জনের।
মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ২ লাখ ৭৯ প্রায় হাজার মানুষ। প্রাণহানি ঘটেছে ১৪ হাজার ৬৩৪ জনের।
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৬৬ হাজারের অধিক। মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৩৯ জনের।
ইতালিতে ২ লাখ ৪৫ প্রায় হাজার মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৫ হাজার ৭৩ জন।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫৫৭ জন।
তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ সাড়ে ২১ হাজার মানুষ। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৫২৬ জনের।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত