যে দেশের ২৪ হাজার মানুষের ২ হাজারই বাংলাদেশি

bcv24 ডেস্ক    ০৭:৪৩ পিএম, ২০২০-০৭-২৪    206


যে দেশের ২৪ হাজার মানুষের ২ হাজারই বাংলাদেশি

অপরূপ সৌন্দর্যের দেশ পালাউ। যদিও এটি প্রশান্ত মহসাগরের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। ছোট বড় ২৫০টি দ্বীপ নিয়ে গঠিত এটি। এই দেশটিতে মাত্র ২৪ হাজার মানুষ বাস করে। এর মধ্যে দুই হাজারই বাংলাদেশি। এই পালাউ রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে যাচ্ছে বাংলাদেশ।

গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল সভায় যুক্ত হন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণ। এই বৈঠকে পালাউ-এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত একটি চুক্তির খসড়া অনুসমর্থনের প্রস্তাব রাখেন মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রশান্ত মহাসাগরীয় একটি ছোট্ট দ্বীপ পালাউ, যার আয়তন ৪৬৬ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ২২ থেকে ২৪ হাজার। তার মধ্যে দুই হাজার বাংলাদেশি, যারা সেখানে কাজ করেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল বলেন, জাতিসংঘের আর্থিক সহায়তায় চলে এই দেশ। জাপানের টোকিও-তে বাংলাদেশ দূতাবাস এখন পালাউয়ের বিষয়গুলো দেখভাল করছে। কিন্তু আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে পালাউ-এ গিয়ে সেখানে প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে টোকিও মিশন অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পালাউ-এ থাকা বাংলাদেশিদের একটি বড় অংশ সুপারি রক্ষণাবেক্ষণের কাজ করেন। সেখানে সুপারি অনেক জনপ্রিয় আইটেম, পথেঘাটে মুড়ি, চা খাওয়ার মতো ওখানকার লোকজন দোকানে কাঁচা সুপারি খায়। এই কাজে বাংলাদেশিরা বেশি ইনভল্ব। এছাড়া সার্ফিংয়ের কাজেও বাংলাদেশিরা ইনভল্ব। সার্ফিং তাদের একটা বড় আয়ের উৎস।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভিয়েনা কনভেনশন-১৯৬১ অনুসারে বাংলাদেশ ও পালাউ গত বছরের ১৬ জুলাই কূটনৈতিক সম্পর্ক স্থাপনে একটি চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিটি অনুসমর্থন করা প্রয়োজন। চুক্তিটি অনুসমর্থন করা হলে এটি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। বর্তমানে ভারতসহ বিশ্বের প্রায় ৮০টি দেশের সঙ্গে পালাউ-এর কূটনৈতিক সম্পর্ক রয়েছে। 

মন্ত্রিসভার বৈঠকে ওই চুক্তিটি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। এর ফলে পালাউ-এ বসবাসরত দুই হাজার বাংলাদেশির স্বার্থ সংরক্ষণ করা সহজ হবে বলেও মনে করছেন তিনি।

জানা যায়, দ্বীপরাষ্ট্র পালাউ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের জাতিসংঘ ট্রাস্ট এলাকার অন্তর্ভুক্ত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনাধীনে আসে। ১৯৯৪ সালের অক্টোবর মাসে পালাউ একটি স্বশাসিত রাষ্ট্রে পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছায়।

পালাউ দ্বীপপুঞ্জের কোরোর শহর দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী। তবে বাবেলথুয়াপ নামের দ্বীপে নতুন একটি রাজধানী গড়ে তোলা হচ্ছে। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটনশিল্প, কৃষি ও সামুদ্রিক মৎস্য শিকার। জনগণের মাথাপিছু আয় প্রায় ১৬ হাজার ৭০০ ডলার।

পালাউয়ের অন্যতম আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য। পুরো দ্বীপরাষ্ট্রটিকে বেষ্টিত করে রেখেছে স্বচ্ছ নীল জলরাশি। ইচ্ছে করলে আপনি ডুবরীর পোশাক পরে নেমে যেতে পারেন সাগরের তলদেশ ভ্রমণে। সেখানে দেখা মিলবে হাজারো প্রজাতির সুন্দর সুন্দর প্রাণীর। এইসব প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিবছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক এখানে ছুটে আসেন।

পালাউয়ের আবহাওয়া নাতিশীতোষ্ণ। এখানকার গড় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এখানে সারাবছর প্রচুর বৃষ্টিপাত হয়। গড়ে প্রতিবছর এখানে ৩,৮০০ মিমি বৃষ্টিপাত হয়। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় জুলাই থেকে অক্টোবর মাসে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত