মাঝনদীতে দাঁড়িয়ে সেলফি! অতঃপর...

bcv24 ডেস্ক    ০৯:৫৯ পিএম, ২০২০-০৭-২৫    220


মাঝনদীতে দাঁড়িয়ে সেলফি! অতঃপর...

চলমান করোনা পরিস্থিতিতে ভারতে লঘু হয়েছে লকডাউন। অনেকদিন বাড়িতে বসে থেকে একঘেয়ে লাগায় নদীর ধারে বনভোজনের পরিকল্পনা করেন ছয় কলেজছাত্রী। পরিকল্পনামাফিক নদীর ধারে বনভোজন করতে যান ওই ছয় তরুণী। আর সেই সময়েই ক্ষরস্রোতা নদীর মাঝে একটি পাথরের ওপর দাঁড়িয়ে একসঙ্গে সেলফি নেওয়ার ভাবনা মাথায় আসে দুই কলেজছাত্রীর।

সেলফির জন্য ঝুঁকিপূর্ণ কাজ এখন আর নতুন কিছু নয়। অনেকক্ষেত্রেই দেখা যায় ইনস্টাগ্রাম, ফেসবুকে লাইক-শেয়ারের লোভে কাণ্ডজ্ঞান হারিয়ে নিজের জীবন বিপন্ন করে সেলফি তুলতে যান কেউ কেউ। এমনই ঘটনা ঘটলো মধ্যপ্রদেশের পেঞ্চ নদীতে।

হ্যা, যেমন ভাবা তেমন কাজ। দুজনেই চলে যান পাথরের উপর। কিন্তু সামান্য পরেই হঠাৎ জলের স্রোত বাড়তে শুরু করে নদীর। অল্প সময়েই ফুলে-ফেঁপে ওঠে ক্ষরস্রোতা নদী। যে কারণে সেই পাথর থেকে নামার বা তীরে আসার সাহস পাননি তরুণীদ্বয়। চেঁচিয়ে-চিৎকারে সাহায্য চান নদীর পাড়ে থাকা বাকি চার বন্ধুর কাছে। কিন্তু তারাও কোনও উপায়ন্তর না পেয়ে অবশেষে স্থানীয় পুলিশকর্মীদের খবর দেন। 

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশকর্মীরা। উদ্ধারকার্যে নামেন ১২ জন পুলিশকর্মীর একটি দল। সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রাও। তাদেরই তৎপরতায় অবশেষে উদ্ধার করা হয় অতি সাহসী ওই দুই ছাত্রীকে। 

উদ্ধার করায় পুলিশকর্মীদের ধন্যবাদ জানাতে অবশ্য ভোলেননি ওই দুই তরুণী। একইসঙ্গে সেলফির জন্য এমন ঝুঁকি নেয়াটা ঠিক হয়নি বলেও মনে করছেন তারা। সূত্র- জিনিউজ।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত