‘শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি করতে হবে’

bcv24 ডেস্ক    ১০:০২ পিএম, ২০২০-০৭-২৫    208

‘শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি করতে হবে’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের মন-মানসিকতা সৃষ্টি করতে হবে। তিনি প্রতিবেশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেয়ার কথা উল্লেখ করে বলেন, পৃথিবীতে সংঘাত, নির্যাতন ও নিষ্ঠুরতার অন্যতম কারণ ঘৃণা, বিদ্বেষ ও হিংসা।

এ কারণে বিশ্বে প্রায় ৮০ মিলিয়ন লোক গৃহহারা হয়ে দেশে দেশে উদ্বাস্তুর জীবন-যাপন করছে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২৫ জুলাই) নজরুল একাডেমি সৌদি আরবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বাঙালি জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা দেয়। তিনি সারা পৃথিবীর শোষিত ও নিপীড়িত মানুষের মধ্যে মুক্ত চেতনার বীজ বপন করেছেন, যা সারা পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের জন্য এক শ্রেষ্ঠ উদাহরণ হয়ে আছে।’

তিনি বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মানুষ ও মনুষত্বের বিবেচনা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর সাহিত্যসমূহ অসাম্প্রদায়িক চেতনা এবং মানবজাতির সহ-অবস্থানের প্রকৃষ্ট উদাহরণ। আজ সারা বিশ্ব নারীর ক্ষমতায়নের উপর জোর দিচ্ছে। কিন্তু আজ থেকে প্রায় ৯৮ বছর আগে নজরুল নারীর উপর সামাজিক নির্যাতন ও বৈষম্য দূর করার জন্য অকূতোভয় আহবান জানিয়েছিলেন। কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনা ও ইসলামের সারমর্ম মানুষের মাঝে তুলে ধরেছেন।
নজরুল একাডেমির মত বিভিন্ন প্রতিষ্ঠান পাবলিক ডিপ্লোমেসিতে ভূমিকা রাখবে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে সৌদি আরবে বাংলদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাহরাইনের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, উজবেকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সারোয়ার আলম, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, শিল্পী ফাহমিদা রহমান এবং নজরুল একাডেমি সৌদি আরবের সভাপতি ড. মো. নুরুন্নবী অংশ গ্রহণ করেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত