মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:০২ এএম
রিয়ুগু গ্রহাণুতে কৃত্রিম গর্ত তৈরির জন্য হায়াবুসা-২ মহাকাশযান থেকে বিস্ফোরক নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে জাপান। রিয়ুগু গ্রহাণু নিয়ে অজানা তথ্য উন্মোচনের অংশ হিসেবে এ বিস্ফোরণ চালানো হবে। এরইমধ্যে বিস্ফোরক ডিভাইস মোতায়েনের কাজও শেষ হয়েছে।
জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ সূত্রে জানা গেছে, পরীক্ষাটি সফল হলো কিনা তা এপ্রিলের শেষ নাগাদ নিশ্চিত হওয়া যাবে। গতকাল শুক্রবার মহাকাশযান হায়াবুসা-২ দিয়ে রিয়ুগুতে স্মল ক্যারি-অন ইম্প্যাক্টর (এসসিআই) নামক বিস্ফোরক ডিভাইস স্থাপন করা হয়েছে। এদিন রিয়ুগু পৃষ্ঠের ৫০০ মিটার উচ্চতায় হায়াবুসা-২ থেকে সফলভাবে বিস্ফোরকটি বিচ্ছিন্ন হয়। এরপর গ্রহাণুর অন্য একটি পাশে নিজেকে আড়াল করে ফেলেছে মহাকাশযানটি, যেন বিস্ফোরণের পর ছুটে আসা বস্তুর আঘাত না লাগে। ওই বিস্ফোরণের মধ্য দিয়ে রিয়ুগুতে ১০ মিটার প্রশস্ত গর্ত করার চেষ্টা চলছে। হায়াবুসা-২ পরে গ্রহাণুটি থেকে গবেষণার জন্য নমুনা সংগ্রহ করবে। সৌর মণ্ডলের শুরুর অবস্থায় পৃথিবী কিভাবে গড়ে উঠেছিল সে সম্পর্কে এসব নমুনা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সফলভাবে বিস্ফোরণ করা গেলে সে মুহুর্তের ছবিগুলো ধারণ করে রাখারও প্রস্তুতি নেওয়া আছে। বিস্ফোরণের এ মুহুর্তগুলো ক্যামেরাবন্দি করতে গ্রহাণুটির এক কিলোমিটার দূরে একটি ছোট ডিসিএএম-৩ ক্যামেরা স্থাপন করেছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা)। তবে ওই ছবিগুলো পৃথিবীতে পাঠাতে কত সময় লাগবে সে ব্যাপারে জানা যায়নি।
বিজ্ঞানীরা বলছেন, পরিকল্পনামাফিক সবকিছু চললে বিস্ফোরণের কয়েক সপ্তাহ পর হায়াবুসা-২ ওই গর্তের কাছে যাবে এবং রিয়ুগু থেকে নমুনা সংগ্রহ করতে শুরু করবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে হায়াবুসা-২ মহাকাশযানটি রিয়ুগুতে অবতরণ করে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত