রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৪৯ এএম
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের কারাগারে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন ৩৯। এই নিহতদের মধ্যে ১০ আইএস সদস্যও রয়েছে। প্রায় ২০ ঘণ্টা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলার পর সোমবার দুপুরে বন্দুকধারীদের কবল থেকে কারাগারটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় আফগান নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্স
নানগারহার প্রদেশের গভর্নরের এক মুখপাত্র জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাবন্দি ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক, কারারক্ষী ও আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ আইএস সদস্যও নিহত হয়েছে।
আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, কারাগারটিতে ১৭৯৩ জন বন্দি ছিলেন। হামলার সময় বেশ কিছু বন্দি পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে যাওয়া ১০২৫ জন বন্দিকে খুঁজে বের করেছে নিরাপত্তা বাহিনী। ৪৩০ কারাগারেই ছিলেন। বাকী ৩০০ বন্দিকে এখনও পাওয়া যায়নি।
প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরী বলেন, রোববার সন্ধ্যায় জালালাবাদের কারা প্রাঙ্গণে গাড়িবোমা হামলা চালায় এক আত্মঘাতী। এরপরই নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে বেশ কয়েকজন বন্দুকধারী। পরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এখন শেষ। কারাগারটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে আফগান বাহিনী।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান জানিয়েছেন, জালালাবাদের কারাগারটির নিয়ন্ত্রণ নিলেও পার্শ্ববর্তী একটি এলাকা থেকে আফগান নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে কিছুক্ষণ পর পর গুলি ছুড়ছে আইএস জঙ্গিরা।
নানগারগার প্রদেশের রাজধানী জালালাবাদের কাছে বিশেষ বাহিনীর অভিযানে এক জ্যেষ্ঠ আইএস কমান্ডার নিহত হওয়ার একদিনের মাথায় এ হামলা হলো।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত