হাওরে বেড়াতে এসে প্রাণ গেল ১৭ জনের

bcv24 ডেস্ক    ১০:৪৬ পিএম, ২০২০-০৮-০৫    260


হাওরে বেড়াতে এসে প্রাণ গেল ১৭ জনের

নেত্রকোনার মদনে ট্রলার ডুবে ১৭ জন যাত্রী মারা গেছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও একজন। মৃত ব্যক্তিরা পৃথক দুটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে রাজালিকান্দা হাওরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় মারকাসুন্না হাফিজিয়া মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আজ বুধবার সকালে নেত্রকোনার মদনের জামিয়া আজিজিয়া মঈনউল ইসলাম মাদ্রাসার আমন্ত্রণে বেড়াতে আসেন। 

পরে ওই দিন দুপুরে উভয় মাদ্রাসার অন্তত ৪৮ জন শিক্ষক শিক্ষার্থী মিলে মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে আসেন। তাঁরা একটি ট্রলারে (ইঞ্জিন চালিত বড় নৌকা) করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিলেন। পথে রাজালিকান্দা হাওরে হঠাৎ করে প্রচন্ড বাতাস ও ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। পরে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হয়। 

ট্রলার ডুবির ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশগুলো সন্ধ্যায় থানা প্রাঙ্গণে এনে রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে সাতটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

এদিকে, এ ঘটনার পর জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদারসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে নগদ সাত হাজার টাকা হস্তান্তর করা হয়। নিহতরা হলেন ময়মনসিংহের কানাপাড়া গ্রামের বাসিন্দা ও মারকাসুন্না হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাফুজুর রহমান (৪৫), তাঁর ছেলে মাদ্রাসার ছাত্র আসিফ মিয়া (১৫), মাহমুদ মিয়া (১২), ইসা মিয়া (৪৫), হেলাল উদ্দিনের ছেলে জাহিদ হাসান (২০), ওয়াজ উদ্দিনের মেয়ে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭), মৃত হেলাল উদ্দিনের ছেলে রেজাউল করিম (১৬), সাইফুল ইসলাম (৩০), ফজর আলীর ছেলে জুবায়ের (২২), ইদ্রিস আলীর ছেলে হামিদুর ইসলাম (৩৫), আজাহারুল ইসলাম (৩৫), শফিকুর রহমান (৪০) ও তাঁর ছেলে সামান (১০), ইসা মিয়ার ছেলে শামিম হাসান (১০), ফজর আলীর ছেলে মুজাহিদ (১৭) ও তালেব হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

বেঁচে যাওয়া মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল ইসলাম (৩৫) বলেন, নৌকাটি হঠাৎ বাতাসে উল্টে যায়। তিনি নৌকার ছাদ থেকে ঝাপ দিয়ে সাঁতাতে থাকেন। এক পর্যায়ে দুর্বল হয়ে ডুবে যেতে থাকেন। এ সময় তাঁর শরীরের সুতির পাঞ্জাবি ছিড়ে ফেলেন। পায়জামা খুরেল ফেলেন। আবার নতুন করে সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।

এ ব্যাপারে পুলিশ মো. আকবর আলী মুন্সী জানান, প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে ছিল। তাঁদের মধ্যে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন। বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির উদ্ধার কার্যক্রম চলছে।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করে আবেদনের প্রেক্ষিতে তাঁদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকের পরিবারের কাছে দাফন বাবদ নগদ সাত হাজার টাকা প্রদান করা হয়েছে।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত