মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৬:৫২ এএম
শ্রীলঙ্কায় গত রোববার একের পর এক ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫৯-এ পৌঁছেছে। এদের মধ্যে ৩৯ জন বিদেশি। হামলায় মারাত্মকভাবে আহত হওয়ার পর পরবর্তী সময় এসব লোকজনের মৃত্যু হয়েছে। এ হামলায় অন্তত ৫০০ লোক আহত হয়েছেন। বুধবার দেশটির পুলিশ কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়। রোববারের বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬০ জনকে আটক করা হলো।
শ্রীলঙ্কার কয়েকটি চার্চ ও হোটেলে একযোগে চালানো বোমা হামলায় নয় আত্মঘাতী অংশ নিয়েছে এবং তাদের একজন নারী ছিল বলে জানিয়েছেন দেশটির একজন মন্ত্রী।
হামলাকারীদের মধ্যে আট জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রাভন বিজয়বর্ধনে এসব কথা জানান বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। শাংরি-লা হোটেলে আত্মঘাতী হামলা স্থানীয় কট্টরপন্থি ইসলামি গোষ্ঠীর নেতা চালিয়েছে বলে জানিয়েছেন বিজয়বর্ধনে। হামলাকারীদের একজন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে বলেও জানিয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। এ ছাড়া শ্রীলঙ্কার স্থানীয় চরমপন্থী গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামায়াতের (এনটিজে) ওপর দায় চাপাচ্ছে দেশটির সরকার।
দক্ষিণ এশিয়ার ইতিহাসে শ্রীলঙ্কা সন্ত্রাসী হামলা সবচেয়ে প্রাণঘাতী বলে জানিয়েছে রয়টার্স।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত