শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১০ এএম
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় লায়নের মুখোমুখি হয় জুভেন্টাস। এই ম্যাচে লায়নের জালে দু’বার বল জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে জুভেন্টাস জিতেছেও ২-১ গোলে। তারপরও কোয়ার্টার ফাইনালে যাওয়া হলো না তুরিনের ওল্ড লেডিদের।
শুক্রবার (৭ আগস্ট) ঘরের মাঠে লায়নের মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। দ্বিতীয় লেগের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় দলটি। কিন্তু প্রথম লেগে তারা ১-০ গোলে হেরেছিল লায়নের কাছে। আর সেই লায়ন ফিরতি লেগে জুভেন্টাসের মাঠেও পেয়েছে একটি গোল। তাতে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে ড্র হলেও অ্যাওয়ে গোলে ভর করে শেষ আটের টিকিট পেয়ে যায় ফ্রান্সের ক্লাব লায়ন।
আর শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় জুভেন্টাসকে।
এ দিন নিজেদের মাঠে ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। এ সময় পেনাল্টি থেকে গোল করে লায়নকে এগিয়ে নেন মেম্ফিস দিপেয়ে। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পেনাল্টি পায় জুভেন্টাসও। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল।
বিরতির পর ফিরে ম্যাচের ৬০তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। আর তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস। বাকি সময়ে আর কোনও গোল করতে না পারায় কোয়ার্টার ফাইনালে যাওয়া হয়নি সাদা-কালো শিবিরের।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লায়ন। সিটি এর আগে ২-১ গোলে (৪-২) হারিয়েছে রিয়াল মাদ্রিদকে।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত