শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১২ এএম
দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৪তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৭ জন মৃত্যুবরণ করেছিলেন।
এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৬৫ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। গত ২৪ ঘণ্টার হিসেবে হাসপাতালে মৃত্যু বরণের সংখ্যা বেশি।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। গতকালের চেয়ে ৭৪০ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।
তিনি জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৬৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১৯ শতাংশ কম।
গত ২৪ ঘণ্টায় ১১,৭৩৭টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত হয়। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে নতুন শনাক্তের হার ২২.২৫ শনাক্ত। আর এ পর্যন্ত করা মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.৪২ শতাংশ।
নতুন করে মারা যাওয়াদের মধ্যে ২৫ জনই পুরুষ। আর এই সময়ে মারা যাওয়া ৩১ জনই হাসপাতালে মারা গেছেন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২০ জন। কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
এ পর্যন্ত যারা মারা গেছেন, বয়সের বিচারে তাদের একটি পরিসংখ্যান তুলে ধরেছেন অধ্যাপক নাসিমা সুলতানা।
তাঁর দেয়া তথ্য অনুযায়ী:
০-১০ বছর ১৮ জন
১১-২০ বছর ৩৩ জন
১১-৩০ বছর ৮৮ জন
৩১-৪০ বছর ২১৪ জন
৪১-৫০ বছর ৪৬৬ জন
৫১-৬০ বছর ৯৬৫ জন
৬০ বছরের উর্ধ্বে ১,৫৮১ জন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত