শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০৯ এএম
অবশেষে চেলসি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন উইলিয়ান। সাত বছর পর ব্লুজদের ছেড়ে যাবার বিষয়টি ভক্তদের উদ্দেশ্যে লেখা আবেগঘন এক চিঠিতে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
ইনস্টাগ্রামে উইলিয়ান লিখেছেন, ‘এখন সময় এসেছে অন্যত্র চলে যাবার। এখানে আমি চমৎকার সাতটি বছর কাটিয়েছি। ২০১৩ সালে আমি যখন চেলসি থেকে প্রস্তাব পেয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম এই ক্লাবটি হচ্ছে সেই ক্লাব, যেখানে আমার খেলা উচিৎ। এখন আমি নিশ্চিত যে, সেটা আমার ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত ছিল। এই দীর্ঘ সময়ে বেশ কিছু আনন্দের মুহূর্ত এসেছে, কিছু কিছু দুঃখের সময়ও ছিল। ক্লাবের হয়ে আমি শিরোপার স্বাদ পেয়েছি এবং প্রতিটি মুহূর্তই আমার জন্য অত্যন্ত গভীর ছিল।’
আরও লিখেন, ‘শিরোপা জয় ছাড়াও আমি এখানে অনেক কিছু শিখেছি। এখানে আমার অনেক উন্নতি হয়েছে। ক্রমশই আমি নিজেকে আরও ভালো খেলোয়াড় ও ভালো একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলেছি। প্রতিটি ট্রেনিং সেশন, প্রতিটি ম্যাচ, ড্রেসিং রুমে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়েছে।’
রোববার ৩২ বছরে পা রাখা উইলিয়ান আরও বলেছেন, ক্লাবে থাকাকালীন সময়ে তিনি একইসাথে ভালবাসা ও সমালোচনা দুটোই পেয়েছেন। যে কারণে সবসময় নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকতেন।
উইলিয়ান বলেন, ‘স্ট্যামফোর্ড ব্রীজে যেভাবে সমর্থকরা আমাকে স্বাগত জানিয়েছে তাতে আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। ক্লাবের পুরোটা সময় তারা আমাকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে গেছে। একইসাথে তারা সমালোচনাও করেছে, এটাই স্বাভাবিক। প্রতিটি ম্যাচে, প্রতিটি অনুশীলনে এ কারণেই আমি সেরাটা দিতে পেরেছি। চেলসির জার্সি গায়ে শেষ মুহূর্ত পর্যন্ত আমি নিজেকে উন্নত করার চেষ্টা করেছি। এখন সময় এসেছে বিদায় জানানোর।’
এই উইঙ্গার আরও বলেন, ‘আমি অবশ্যই সতীর্থদের দারুন মিস করবো। ক্লাবের প্রতিটি স্টাফকেও মিস করবো। তারা আমাকে নিজের ছেলের মত দেখেছে। একইসাথ ভক্তরা তো রয়েছেই। এখানে আমি যা পেয়েছি তাতে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’
জানা গেছে, চেলসি থেকে আর্সেনালে যাচ্ছেন উইলিয়ান। ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, উইলিয়ানকে নিয়ে মিডফিল্ড সাজাতে আগ্রহী ছিল বার্সেলোনা ও ইন্টারমিলানও।
২০১৩/১৪ মৌসুমে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন উইলিয়ান। এই মৌসুমে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কোচিংয়ে ৪৭ অ্যাপিয়ারেন্সে ১১ গোল করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। চেলসি উইলিয়ানকে রাখতে চাইলেও দুবছরের বেশি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়নি। তাই চেলসি ছেড়ে উইলিয়ান পাড়ি দিচ্ছেন আর্সেনালে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত