শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১০ এএম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের ২০০টিরও বেশি কোম্পানি করোনার ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে। এর মধ্যে ১৪১টি কোম্পানি প্রাথমিক পর্যায়ে কাজ করছে এবং ২৫টি কোম্পানি এই ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা করার পর্যায়ে আছে। এসব কোম্পানির ভ্যাকসিনের গুণাগুণ বিচার বিশ্লেষণ করে বাজার জাতের প্রথম পর্যায়ে এবং সবার আগে যেন বাংলাদেশ পায় সেটি নিশ্চিত করাই হবে সরকারের মূল লক্ষ্য।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভ্যাকসিন সংক্রান্ত অনলাইনে এক মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভ্যাকসিন সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান সভাপতিত্ব করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সভায় উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিপ্তরের মহাপরিচালকসহ স্বাস্থ্যখাতের ভ্যাকসিন খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকর্তাদের দেশে দ্রুত ভ্যাকসিন পাওয়া সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানতে চান ও স্বাস্থ্যমন্ত্রীকে তা অবহিত করেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোভিড সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে করোনা ভ্যাকসিন সংক্রান্ত সর্বশেষ আপডেট জেনে নেন এবং দেশে সবার আগে ভ্যাকসিন আনার ব্যাপারে করণীয় সম্পর্কে দ্রুত আপডেট তথ্য জানাতে সভায় উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান-এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, আইডিসিআর,বি এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুল বারি, ফেরদৌস কাদেরী, খালিকুজ্জামানসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত