টুইটারে ফলোয়ার কমছে ট্রাম্পের, কারণ জানতে বৈঠক

bcv24 ডেস্ক    ১০:০৭ পিএম, ২০১৯-০৪-২৪    503


টুইটারে ফলোয়ার কমছে ট্রাম্পের, কারণ জানতে বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার ব্যবহার নিয়ে বিতর্ক নতুন নয়। সংবাদমাধ্যম আর বিরোধী পক্ষকে প্রায়ই ব্যক্তিগতভাবে আক্রমণে নিজের টুইটার অ্যাকাউন্টকেই হাতিয়ার করেছেন তিনি। এমনকি এটি ছাড়া নির্বাচনে জয়ীও হতে পারতেন না বলে সন্দেহ তার। তবে হুট করেই যেন কমতে শুরু করেছে তার ফলোয়ার সংখ্যা। 

এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন ট্রাম্প শরণাপন্ন হয়েছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসি-র। নিজের ফলোয়ার কমে যাওয়ার ব্যাপারে সরাসরি অভিযোগ জানিয়েছেন তার কাছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের বৈঠকে টুইটারের প্রধান নির্বাহীর কাছে নিজের ফলোয়ার কমে যাওয়ার কারণ জানতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এর আগে রিপাবলিকানদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের দায়ে টুইটারকে অভিযুক্ত করেছিলেন ট্রাম্প। তবে গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের পর নতুন টুইট করেন তিনি। 

টুইটে ট্রাম্প লিখেছেন, বিকালে হোয়াইট হাউসে টুইটারের জ্যাক ডোরসি-র সঙ্গে চমৎকার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাদের প্ল্যাটফর্ম সংক্রান্ত নানা বিষয়ে কথা হয়েছে। সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়া নিয়েও কথা হয়েছে।

এ পোস্টের সঙ্গে জ্যাক ডোরসি-র সঙ্গে বৈঠকের একটি ছবিও যুক্ত করে দেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে জ্যাক ডোরসি-র এটিই প্রথম বৈঠক। তবে টুইটের উত্তরে তিনি লিখেছেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা টুইটারকে আরও সমৃদ্ধ করতে চাই।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৈঠক জ্যাক ডোরসি ট্রাম্পকে তার ফলোয়ার কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। 

তিনি জানিয়েছেন, বিভ্রান্তিকর তথ্য ও স্প্যাম ছড়ায় এমন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এতে করে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট কমে গেছে। ফলে অনেক বিখ্যাত ব্যক্তিদেরও ফলোয়ার কমে গেছে। এমনটি জ্যাক ডোরসি-র নিজেরও ফলোয়ার কমেছে।

কিহোল নামের একটি সোশ্যাল মিডিয়া ডাটা ফার্মের তথ্য বলছে, ২০১৮ সালের জুলাইয়ে শুধু এক মাসেই ট্রাম্পের ফলোয়ার কমেছে দুই লাখ চার হাজার। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত সন্দেহভাজন অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার।

২০১৮ সালের গোড়ার দিকে টুইটারের এক কর্পোরেট ব্লগে বলা হয়, ট্রাম্পের মতো বিশ্বনেতাদের অ্যাকাউন্টগুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি। ওই সময়ে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করতে বহু ব্যবহারকারীর আহ্বানের প্রেক্ষিতে নিজেদের এমন অবস্থানের পুনরাবৃত্তি করে প্রতিষ্ঠানটি।

সোশ্যাল মিডিয়া জায়ান্টটির কর্পোরেট ব্লগে বলা হয়েছে, টুইটার থেকে একজন বিশ্বনেতাকে ব্লক করা হলে কিংবা তার বিতর্কিত টুইট মুছে দেওয়া হলে সেসব গুরুত্বপূর্ণ তথ্য আড়াল হয়ে যাবে; যা জনগণের দেখা এবং এ নিয়ে বিতর্ক করা উচিত।

এর আগে ২০১৭ সালে এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের টুইটার ব্যবহার না করার পক্ষে মত দিয়েছেন দেশটির বেশিরভাগ নাগরিক। দ্য ইকোনোমিস্ট এবং ইউগভ কর্তৃক পরিচালিত ওই জরিপে বলা হয়েছে, মাত্র ২৬ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের টুইটার ব্যবহারকে ‘যথাযথ’ বলে মনে করেন। বিপরীতে তার টুইটার ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন ৫৯ শতাংশ মার্কিনি। তবে ট্রাম্পের দাবি, মূল ধারার সংবাদমাধ্যমগুলোর ‘ভুয়া সংবাদের’ বিপরীতে টুইটারের মাধ্যমে সমর্থকদের কাছে তিনি নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত