বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০৭:৩১ এএম
চীন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টিকটক’-এর মাধ্যমে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তার পক্ষে কোনো প্রমাণ পায়নি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।
সিআইএ’র কর্মকর্তারা হোয়াইট হাউজকে প্রতিবেদন আকারে এ তথ্য জানিয়েছে।
নিউ ইয়র্ক টাইমসে বলা হয়েছে, চীন সরকার টিকটকের কাছ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে বলে ‘কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
এমন সময় এ খবর প্রকাশিত হলো যখন মার্কিন কর্মকর্তারা নিরাপত্তাগত উদ্বেগকে অজুহাত হিসেবে ব্যবহার করে আমেরিকা থেকে চীনা কোম্পানিগুলোকে বের করে দেয়ার অথবা এগুলোর তৎপরতাকে সীমিত করে ফেলার চেষ্টা করছেন।
মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, টিকটক মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য চীন সরকারের হাতে তুলে দিচ্ছে। তবে টিকটকের পক্ষ থেকে এতদিন এই দাবি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করা হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে আমেরিকায় টিকটকের তৎপরতা ৪৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট তার আদেশে বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বরে টিকটককে চীনা মালিকানা থেকে আমেরিকান মালিকানায় ছেড়ে দিতে হবে। তা না হলে এই সামাজিক মাধ্যমটির তৎপরতা আমেরিকায় স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। এখন পর্যন্ত টিকটক কিনে নেয়ার জন্য যেসব কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে সেগুলোর মধ্যে মাইক্রোসফট ও টুইটার অন্যতম।
এদিকে টিকটক এই আদেশের বিরুদ্ধে আজ মঙ্গলবার আমেরিকার আদালতে অভিযোগ দায়ের করবে বলে কথা রয়েছে।
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত
চারদিকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয়জয়কার। বদলের হাওয়া লেগেছে প্রায় সব টেক জায়ান্টের ... বিস্তারিত
সামাজিকভাবে একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করতে হোয়াটসঅ্যাপ ২০২২ সালের নভেম্বরে চালু করে ক... বিস্তারিত
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সএআই এর তৈরি বট গ্রকও ব্যবহার করতে পারবেন এক্সের প্রিমিয়... বিস্তারিত
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন নিয়ে ‘খোঁচা’ দিয়েছে আরেক অ্যাপ ভাইভার। সামাজিক যোগাযো... বিস্তারিত
বন্ধ হয়ে যাচ্ছে এক সময়ের অতি জনপ্রিয় মোবাইল গেম নির্মাতা মিনিক্লিপের সার্ভার। ৮ বল পুল ও আগারিও এই... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত