শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১১ এএম
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাহারছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, বাহারছড়ার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোঃ আয়াছ। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হওয়া এ তিন ব্যক্তি মেজর (অব.) সিনহা রাশেদ খানকে ডাকাত বলে প্রচার করেছিলো।
গ্রেপ্তারকৃতরা সিনহা রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলার সাক্ষী। গ্রেপ্তারের পর তাদের কক্সবাজার আদালতে নেয়া হচ্ছে। আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন রিমান্ড আবেদন করা হবে।
এদিকে, নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোঃ আয়াছের সঙ্গে টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখছে র্যাব।
গত ৩ জুলাই ভ্রমণবিষয়ক তথ্যচিত্র ধারণের কাজে কক্সবাজার যান সিনহা রাশেদ। এরপর ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান।
৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পরদিন ৬ আগস্ট বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত