বার্সাকে গোলবন্যায় ভাসিয়ে দিয়ে সেমিতে বায়ার্ন

bcv24 ডেস্ক    ০৬:৩১ পিএম, ২০২০-০৮-১৫    307


বার্সাকে গোলবন্যায় ভাসিয়ে দিয়ে সেমিতে বায়ার্ন

কিকে সেতিয়েনের দলকে গোল বন্যায় ভাসিয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। বলতে গেলে বায়ার্নের কাছে কোন পাত্তাই পায়নি বার্সেলোনা। স্পেনের এই দলটিকে পেয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে উঠে জার্মানির ক্লাবটি। গুণে গুণে কাতালানদের জালে ৮টি গোল দিল বায়ার্ন।

শুক্রবার রাতে লিসবনে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৮-২ গোলে জিতেছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনিয়ো। একটি করে রবের্ত লেভানদোভস্কি, সের্গে জিনাব্রি, ইভান পেরিসিচ ও জশুয়া কিমিচ। বার্সেলোনার হয়ে একটি গোল করেছেন লুইস সুয়ারেজ। অন্যটি আত্মঘাতী থেকে। 

প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। দ্বিতীয়ার্ধে হয়েছে আরও ৪-১ গোল। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ম্যাচে একমাত্র দল হিসেবে বার্সেলোনা ৮ গোল হজম করে ইতিহাস সৃষ্টি করলো। অন্যদিকে এবারই একমাত্র দল হিসেবে প্রতিপক্ষের জালে ৮ গোল দিলো বায়ার্ন।

ম্যাচের ১০ মিনিটেই মধ্যেই দুটি গোল হয়। চতুর্থ মিনিটে টমাস মুলার গোল করে এগিয়ে নেন দলকে। আর সপ্তম মিনিটে ডেভিড আলবা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দিয়ে সমতা ফেরান। ২০ মিনিটের মাথায় ইভান পেরিসিক গোল করে ব্যবধান করেন ২-১। ২৭ মিনিটে সার্জির গোলে বায়ার্নের লিড হয় ৩-১। আর ৩১ মিনিটে টমাস মুলার জোড়া গোল পূর্ণ করলে বায়ার্ন এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর দুটি ভালো সুযোগ নষ্ট করে বায়ার্ন। অন্যদিকে ৫৭ মিনিটে নিজেদের প্রথম সুযোগে ব্যবধান কমায় বার্সেলোনা। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় বায়ার্ন ডিফেন্ডারদের বিভ্রান্ত করে নিচু শটে গোল করে ব্যবধান ৪-২ করে সুয়ারেস।

এরপরই বার্সেলোনকে নিয়ে আবারও ছেলে খেলায় মেতে ওঠে বায়ার্ন। ৬৩ মিনিটে জশুয়া খিমিচ গোল করে ব্যবধান করেন ৫-২। ৮২ মিনিটে রবার্ত লেভানডোফস্কি গোল করলে বায়ার্ন এগিয়ে যায় ৬-২ গোলে। বার্সার সাবেক খেলোয়াড় ফিলিপে কৌতিনহো বদলি হিসেবে নেমে ৮৫ ও ৮৯ মিনিটে দুইবার বল জালে জড়ান। তাতে ৮-২ গোলের লজ্জায় ডুবে মাঠ ছাড়ে বার্সেলোনা।

খানিক পরেই খেলা শেষের বাঁশি বাজান রেফারি। তার অনেক আগেই হাল ছেড়ে দেওয়া বার্সেলোনার জন্য যা স্বস্তি হয়ে আসে।

ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিঁওর মধ্যে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বায়ার্ন।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত