বঙ্গবন্ধু হত্যার লক্ষ্য ছিল নব্য পাকিস্তান সৃষ্টি: আমু

bcv24 ডেস্ক    ০৬:১৩ পিএম, ২০২০-০৮-১৬    273


বঙ্গবন্ধু হত্যার লক্ষ্য ছিল নব্য পাকিস্তান সৃষ্টি: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করে নব্য পাকিস্তান সৃষ্টির লক্ষ্যে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। শনিবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
 
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভিড় এড়াতে দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।

পরে আমু বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া হয়েছে। বঙ্গবন্ধুকে যে অপশক্তি হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি, তারা জানত বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। এ কারণে ষড়যন্ত্রকারীরা স্বাধীন বাংলাদেশকে শেষ করে দেয়ার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়েই সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব হত্যা করা এবং একটি নব্য পাকিস্তান সৃষ্টি করার জন্য এ হত্যাকাণ্ড।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। ইতিহাসের সেই মহামানব বিশ্বের নিপীড়িত মানুষের নেতা বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু যখন বিধ্বস্ত বাংলাদেশকে সব কিছুতে স্বাভাবিক করেছিলেন। সেই সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব নেতা, যেখানে গেছেন সেখানেই বঙ্গবন্ধুকে সমাদৃত করা হয়েছিল। বঙ্গবন্ধুর দুইটা স্বপ্ন ছিল, একটা স্বাধীনতা আরেকটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা। একটা তিনি করে গেছেন। আরেকটা তিনি করে যেতে পারেন নাই। সেই কাজটি সমাপ্ত করার পথে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার হাতে ১৯৮১ সালে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের সমাপ্ত পথে এগিয়ে চলেছেন।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত