বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু, সুস্থ দেড় কোটি

bcv24 ডেস্ক    ০৪:৪৮ পিএম, ২০২০-০৮-১৯    224


বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু, সুস্থ দেড় কোটি

গত দুইদিন বিশ্বব্যাপী করোনার দাপট কিছুটা কমলেও তাণ্ডব ফের বেড়েছে। এতে করে গত একদিনে নতুন করে ছয় হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ফলে মৃতের সংখ্যা দুই কোটির ঘরে প্রবেশ করেছে। অন্যদিকে, আক্রান্ত হয়েছেন আরও আড়াই লাখ মানুষ। সমান সংখ্যক সুস্থতা লাভ করায় বেঁচে ফেরার সংখ্যা দেড় কোটি পেরিয়েছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৬ হাজার ৩১২ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে প্রাণহানি ৭ লাখ ৮৩ হাজার ৫১৬ জনে ঠেকেছে। অপরদিকে, নতুন করে ২ লাখ ৫৩ হাজার ৮৪২ জন মানুষ করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ৫০ লাখ ৪০ হাজার ৪৩৪ জনে পৌঁছেছে। 

আর গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৮৪২ জনের দেহে। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৭ হাজার ৩৫০ জনে দাঁড়িয়েছে। যার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর মতো দেশগুলোর নাগরিক।  

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৫৬ লাখ ৫৬ হাজার মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৭৫ হাজার ৭৪ জন।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৪ লাখ ১২ হাজারের কাছাকাছি। প্রাণহানি ১ লাখ ১০ হাজার ১৯ জনে ঠেকেছে। 

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত এক দিনেই ৬৫ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৬৬ হাজার টপকেছে। প্রাণহানি বেড়ে ৫৩ হাজার ১৪ জনে ঠেকেছে। 

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৩২ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৫ হাজার ৮৭২ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। 

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার। আর মৃত্যু হয়েছে ১১ হাজার ২৬৪ জনের।

পেরুতে আক্রান্ত ৫ লাখ ৪৯ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ২৬ হাজার ৬৫৮ জন। 

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৫ লাখ ২৬ হাজার। প্রাণ গেছে ৫৭ হাজার ২৩ জন মানুষের। 

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৯ হাজার রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬১৯ জনের। 

চিলিতে সংক্রমণ ৩ লাখ ৮৯ হাজার। এর মধ্যে ১০ হাজার ৫৪৬ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৩ লাখ ৮৪ হাজারের বেশি। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৬৭০ জনের। 

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৪৮ হাজার। প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ৯৭২ জনের। 

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ২০ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৩৮১ জন মানুষের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ১ হাজার ছুঁতে চলেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৭০ জন। 

আর্জেন্টিনায় করোনা হানা দিয়েছে ৩ লাখ ৬ হাজার মানুষের দেহে। প্রাণ কেড়েছে ৬ হাজার ৪৮ জনের।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৯০ হাজার। মৃত্যু হয়েছে ৬ হাজার ১৯০ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৭৪০ জনের।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত