শেষ মুহূর্তে এরিকসনের দেয়া গোলে বিপদমুক্ত হল টটেনহ্যাম

bcv24 ডেস্ক    ১০:৩৭ পিএম, ২০১৯-০৪-২৪    266


শেষ মুহূর্তে এরিকসনের দেয়া গোলে বিপদমুক্ত হল টটেনহ্যাম

টটেনহ্যাম হটস্পার্সের কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, তার ক্লান্ত দলটি এখনো সেরাটা দেয়ার চেস্টা চালিয়ে যাচ্ছে। বুধবার অনুষ্ঠিত প্রিমিয়ার লীগের ম্যাচে ক্রিস্টিয়ান এরিকসনের দেয়া অসাধারণ গোলের কল্যাণে ব্রাইটনকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্পার্সরা। নিজেদের মাঠে পচেত্তিনোর শিষ্যরা শুরু থেকে শেষ পর্যন্তই আধিপত্য বজায় রেখেছিল। কিন্তু ব্রাইটনের রক্ষণভাগের দক্ষতা এবং স্বাগতিকদের দুর্বল ফিনিশিংয়ের কারণে ম্যাচে ভারসাম্য তৈরি হয়। ৮৮ মিনিট পর্যন্ত এই ভারসাম্য বজায় ছিল।

শেষ মুহূর্তে এসে গোল খরা দূর করেন এরিকসন। তার রোমঞ্চকর দূর পাল্লার শটটি তালিকার তৃতীয়স্থানে থাকা স্পার্সদের পূর্ণ তিনটি পয়েন্ট পাইয়ে দেয়। এই জয়ের ফলে চতুর্থ স্থানে থাকা চেলসির সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান রচনা করেছে টটেনহ্যাম। তালিকার পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল।

খেলা শেষে পচেত্তিনো বলেন, ‘আমাদের প্রত্যাশা মাফিক তরতাজা অবস্থানে নেই দলটি। শুধু যে পায়ের অবস্থা এমন, তা নয়। মনের দিক থেকেও এমন অবস্থায় রয়েছি। সুতরাং এই সাফল্যের জন্য আমি খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি। তাদের নিয়ে আমি খুবই গর্বিত। প্রতিপক্ষ হিসেবে ব্রাইটন বেশ শক্তিশালী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেমনটি ভেবেছিলাম, তেমনটি হয়নি।’

এই নিয়ে নতুন মাঠে সব ধরনের প্রতিযোগিতায় টানা চার ম্যাচের সবকটিতেই জয় পেল টটেনহ্যাম। কোন গোল হজম না করে প্রতিপক্ষের জালে গোল করেছে ৮টি।

এক বিলিয়ন পাউন্ড ব্যায়ে নির্মিত এই স্টেডিয়ামের সবচয়ে বড় হতাশার বিষয় হচ্ছে টটেনহ্যামের অধিনায়ক হ্যারি কেনের অনুপস্থিতি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তার অনুপস্থিতির ঘাটতিটি শেষ পর্যন্ত পূরণ করেছেন এরিকসন। মৌসুমের নবম গোল আদায়ের মাধ্যমে তিনি দলকে জয়ের ধারাবাহিকতায় রাখতে সক্ষম হন।

যে কারণে পচেত্তিনোও বেশ সন্তুষ্ট। কারণ শেষ পর্যন্ত ছেলেরা ব্যস্ত সূচির মধ্যেও দলটিকে জয়ের ধারায় রেখেছে। তিনি বলেন, ‘ ম্যাচে প্রতিপক্ষের পোস্টে ২০টিরও বেশী আক্রমণ রচিত হয়েছে। এটি সত্যিকার অর্থেই ব্যাপক। ম্যাচ শেষে তিনটি মূল্যবান পয়েন্ট পেয়েছি। যা দলটিকে পয়েন্ট তালিকার ভাল একটি অবস্থানে রেখেছে।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত