রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
সাবেক শ্রীলংকান ফাস্ট বোলার চামিন্ডা ভাস বলেছেন, ৩০ মে শুরু হওয়া বিশ্বকাপে তার দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন লাসিথ মালিঙ্গা। আইসিসি ওয়েবসাইটকে ভাস বলেন, ‘দলের জন্য তিনি(মালিঙ্গা) শতভাগ উজার করে দিয়েছেন। আমরা দেখেছি তিনি এক দিন ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন আবার পরের দিনই শ্রীলংকার ঘরোয়া টুর্নামেন্টে খেলেছেন। এ থেকেই দল এবং দেশের প্রতি তার অঙ্গীকারের বিষয়টি ফুটে বুঝা যায়। আসন্ন বিশ্বকাপে তিনি হবেন শ্রীলংকা দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
অনেক ম্যাচে নিজের বিধ্বংসী বোলিং দিয়ে লংকান দলকে জয় এনে দেয়া ভাস আরো বলেন,‘ তাতে কোন সন্দেহ নেই যে, মালিঙ্গা বিশ্ব এবং শ্রীলংকার সেরা বোলারদের একজন। আমরা একজন বোলার হিসেবে তার ওপড় নির্ভর করি এবং তিনি তার নেতৃত্ব গুন দেখিয়েছেন।’ গত কয়েক বছর যাবত ওয়ানডে ক্রিকেটে শ্রীলংকা বাজে পারফরমেন্স করলেও আসন্ন বিশ্বকাপরে জন্য শ্রীলংকান নির্বাচকরা সঠিক দলই গঠন করেছেন মনে করছেন ভাস।
ভাস বলেন, ‘গত কয়েক মাস যাবত শ্রীলংকা দল ভাল করতে পারছেনা। তবে বিশ্বকাপ দলের কম্বিনেশন পর্যালোচনা করে দেখুন। আমি নিশ্চিত যে, নির্বাচকরা যথার্থ কাজটিই করেছেন।’ ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে খেলা দিমুথ করুনারত্নেকে আসন্ন বিশ্বকাপ দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। গত দুই বছরে শ্রীলংকা বেশ কয়েকজন অধিনায়ককে নিয়ে চেষ্টা করেছেন এবং অধিনায়কত্ব দলের জন্য একটা সমস্যা-স্বীকার করেন ভাস।
তিনি বলেন, ‘নির্বাচক প্যানেল এবং শ্রীলংকা ক্রিকেট দিমুথের ওপড় আস্থা রেখেছে এবং তাকে দলের অধিনায়কত্ব করার একটা সুযোগ দিয়েছেন। আমি নিশ্চিত যে, দল একত্র থাকবে এবং আসন্ন বিশ্বকাপে ভাল করবে।’ কার্ডিফে ১ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে শ্রীলংকা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত