রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫৩ এএম
আসগর আফগানের নেতৃত্বে গত চার বছর যথেষ্টই সাফল্য পেয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের আগে তবু তাকে সরিয়ে দেওয়া হলো। শুধু এটিই নয়, নেতৃত্ব কাঠামোই আমূল বদলে ফেলেছে দলটি। তিন সংস্করণে দায়িত্ব দেওয়া হয়েছে তিন জনকে।
আসগর দায়িত্বে ছিলেন তিন সংস্করণেই। তার জায়গায় এখন টেস্ট দলকে নেতৃত্ব দেবেন রহমাত শাহ। ওয়ানডে দলের নতুন অধিনায়ক গুলবদিন নাইব। টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান।
আসছে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন গুলবদিন। আফগানিস্তানের সফলতম অধিনায়ক আসগর তাই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার স্বাদ আর পাচ্ছেন না। ২০১৫ বিশ্বকাপের পর মোহাম্মদ নবিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল
আসগরকে। তার নেতৃত্বে ৫৬ ওয়ানডের ৩১টি জিতেছে আফগানিস্তান, টি-টোয়েন্টি জিতেছে ৪৬ ম্যাচের ৩৭টিতেই। তার অধিনায়কত্বেই নিজেদের দ্বিতীয় টেস্টে পেয়েছে প্রথম টেস্ট জয়ের স্বাদ।
নতুন অধিনায়কদের মধ্যে রশিদ ছাড়া কারও ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি নেতৃত্বের অভিজ্ঞতা নেই। বিশ্বকাপের আগে আগে আচমকা এই পরিবর্তন বেশ বিস্ময়কর। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আজিজউল্লাহ ফাজলি জানিয়েছেন, বিশ্বকাপ মাথায় রেখেই এই বদল।
“বিশ্বকাপ আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, নয়টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে লড়াই করার। এজন্যই আমরা ভেবেছি, নেতৃত্বে পরিবর্তন আনার এখনই সময়।”
টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে হাশমতউল্লাহ শহিদিকে, ওয়ানডে দলে রশিদ ও টি-টোয়েন্টি দলে শফিকউল্লাহ শাফাক।
বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করে হবে নতুন নেতৃত্বে আফগানদের পথচলা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত