রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:২৩ এএম
প্রশাসন ক্যাডারের ৯৭ জন যুগ্ম সচিব এবং বিদেশে মিশনে কর্মরত এক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। এবারের পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে ১৩তম ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসন ক্যাডারের ৯৭ কর্মকর্তাকে (যুগ্ম সচিব) পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পদে নিয়োগ করা হলো। অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. মেহেদী হাসানকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো।
ওই কর্মকর্তাদের জনপ্রশাসনে বদলি করা হলেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়নি। পদোন্নতিপ্রাপ্তদের ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।
প্রশাসনে অতিরিক্ত সচিব পদে অনুমোদিত পদের সংখ্যা ১৩০। বর্তমানে অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন ৫১৩ কর্মকর্তা। আর এ পরিস্থিতিতে ৯৮ জনকে অতিরিক্ত সচিব করা হলো। এর ফলে এ পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়াল ৬১১।
সঙ্গতকারণে পদ না থাকায় পদোন্নতি পাওয়া অধিকাংশ কর্মকর্তাকে আগের পদেই (ইন সিটু) কাজ করতে হবে অথবা ওএসডি থাকতে হবে।
এর আগে গত বছরের ২৩ অক্টোবর প্রশাসনে অতিরিক্ত সচিব পদে ১৫৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছিল। তবে গত ৩ সেপ্টেম্বর অর্থনৈতিক ক্যাডারের ২৫ জন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত