বিশ্বকাপের জন্য আইপিএল থেকে বিদায় নিতে শুরু করেছে বিদেশী তারাকারা

bcv24 ডেস্ক    ১০:৩৮ পিএম, ২০১৯-০৪-২৪    530


বিশ্বকাপের জন্য আইপিএল থেকে বিদায় নিতে শুরু করেছে বিদেশী তারাকারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) বিশ্বের অন্যতম শীর্ষ ঘরোয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আকর্ষনীয় এ টুর্নামেন্টে বিশ্বের সকল তারকারাই অংশ নিচ্ছেন। তবে আসন্ন বিশ্বকাপে নিজ নিজ দলে যোগ দিতে টুর্নামেন্ট শেষ না করেই আইপিএল থেকে বিদায় নিতে শুরু করেছেন বিদেশী তারকা খেলোয়াড়রা। এ তালিকায় সবার আগে আছে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো।

 গত মঙ্গলবার নিজের শেষ ইনিংস খেলেছেন সান রাইজার্স হায়দারাদের বেয়ারস্টো। চলতি আসরে দলের হয়ে ১০ ম্যাচে ৪৪৫ রান করা এ তারকা খেলোয়াড় নিজের শেষ ইনিংসে শুন্য রানে আউট হয়েছেন। 

আগামী ৩০ মে ইংল্যান্ড এণ্ড ওয়েলসে শুর হওয়া বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় সতীর্থদের সঙ্গে যোগ দিতে দলটির আরেক বিদেশী তারকা ডেভিড ওয়ার্নার আইপিএল ছাড়ছেন আগামি সপ্তাহে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ মে। প্লে অফ খেলার জন্য আটটি দলকেই নির্ভর করতে হবে নিজ নিজ বেঞ্চের খোলায়াড়দের ওপড়। 

প্রবীন ক্রীড়া সাংবাদিক আয়াজ মেননের বিশ্বাস বিদেশী এ তারকা খেলোয়াড়রা চলে গেলে আইপিএল অবশ্যই কিছুটা হলেও জৌলুস হারাবে। বার্তা সংস্থা এএফপকে মেনন বলেন,‘ অবশ্যই এর একটা বড় প্রভাব আছে।’

তিনি বলেন,‘ আপনি যদি ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের মত খেলোয়াড়দের দিকে তাকান তবে অবশ্যই এটা উজ¦লতা ও তারকা মূল্য হারাবে।’ ‘আইপিএলের চলতি আসরে এ পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ওয়ার্নার। ওপেনার হিসেবে সান রাইজার্সকে বড় ভিত্তি এনে দিচ্ছেন তিনি। সুতরাং তার বদলি হিসেবে কাউকে পাওয়াটা দলের জন্য কঠিন হবে।’

ওয়ার্নার এবং বেয়ারস্টো ডান-বাম কম্বিনেশন আইপিএল ইতিহাসে রেকর্ড ১৮৫ রানের ওপেনিং জুটি গড়েছে। মেনন আরো বলেন,‘ তবে এসব বিষয় অনুমেয়ই ছিল এবং সব দলেরই ব্যাকআপ খেলোয়াড় আছে। এটা ভারতীয় কিছু মেধাবী খেলোয়াড়দের খেলার এবং প্রমানের সুযোগ করে দেবে।’ নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে হায়দারাবেদর নেতৃত্ব দেয়া ভুবনেশ্বর কুমার বলেন বিদেশী খেলোয়াড়দের চলে যাওযার জন্য তার দল প্রস্তুত আছে।

কুমার বলেন,‘এ সকল খেলোয়াড় খুব ভাল করেছে, তাতে কোন সন্দেহ নেই। তবে আমরা মর্মাহত হবনা। বেয়ারস্টোর বদলী খেলোয়াড় আমাদের আছে। তবে তিনি যেভাবে পারফরমেন্স করেছেন, অবশ্যই আমরা তাকে মিস করবো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দলগুলোর একটি হবে ২০০৮ চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। প্রথম সন্তান জন্মের জন্য ইতোমধ্যেই দল ছেড়ে গেছেন বেয়ারস্টো। 

বিশ্বকাপের প্রাথমিক দলে যোগ দিতে এ সপ্তাহেই রয়্যালসের দুই সতীর্থ বেন স্টোকস এবং জোফরা আর্চার ইংল্যান্ড চলে যাবেন বলে ধারনা করা হচ্ছে। ব্রিজবেনে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আগামি মপ্তাহে ওয়ার্নারের মত স্টিভ স্মিথও অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন বলে ধারনা করা হচ্ছে। 

রাজস্থান কোচ প্যাডি আপটোন বলেন,‘ খেলোয়াড়দের চলে যাওযার বিষয়টি আমরা জানতাম। বদলী হিসেবে আমাদের কিছু ভাল খেলোয়াড় আছে।’ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং কাগিসো রাবাদা উভয়েই চলে যাচ্ছেন। তারা দুজনেই খুব ভাল করছিলেন। সুতরাং তাদের চলে যাওযাটা দলটির হন্য বড় ক্ষতি।

চলে যাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইংল্যান্ড অলাউন্ডার মঈন আলী, চেন্নাই সুপার কিংসের দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে ডাক পেলে দেশে ফিরে যাবেন কোলকাতা নাইট রাইডার্সের ত্রান কর্তা আন্দ্রে রাসেলও।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত