রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
পনের দিনের ছুটি নিয়ে ৩০ মার্চ নিজের দেশ ইংল্যান্ডে গেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। ছুটি কাটিয়ে তার ঢাকায় ফেরার কথা ছিল ১৫ এপ্রিলের মধ্যে। ফেরেননি। কবে ফিরবেন তাও ঠিক নেই। জেমির সঙ্গে বাফুফের এক বছরের চুক্তির মেয়াদ শেষ হবে মে মাসের প্রথম সপ্তাহে। গতবছর মে মাসে বাংলাদেশের ফুটবলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেয়া জেমির পারফরম্যান্স আশা জাগানিয়া।
বাফুফে-ফুটবলার সবারই ইচ্ছে জেমিকে আরো সময়ের জন্য রেখে দেয়ার; কিন্তু পেশাদার যুগে সব কিছু ইচ্ছের উপর নির্ভর করে না। বাংলাদেশের চেয়ে ভালো প্রস্তাব পেলে জেমি ডে থাকবেন না সেটাই স্বাভাবিক। এটা কেবল জেমি আর বাংলাদেশ বলেই কথা নয়, যে কোনো কোচ ভালো চাকরি পেলে নতুন জায়গাকেই বেছে নেবেন।
দেশে যাওয়ার সময় জেমি ডে বলে গেছেন, তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। চুক্তির মেয়াদ বাড়ানোর ইচ্ছে তার আছে। বাফুফেও ইতিবাচক জেমিকে রাখার ব্যাপারে। কিন্তু ব্যাট-বলে না মিললে ছিড়ে যেতে পারে বাফুফে-জেমির বন্ধনসূত্র। ইতিমধ্যেই বেতন সংক্রান্ত বিষয় নিয়ে মনকষাকষি চলছে দুই পক্ষের। শর্ত পূরণ না হলে জেমিকে আর নাও দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের ডাগআউটে।
জেমি কবে ফিরছেন? এমন প্রশ্ন করা হয়েছিল তাকে এখানে নিয়ে আসা বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলিকে। ‘চুক্তি নবায়ন হলেই সে আসবে’- প্রথমে এরকম কাটসাট জবাব দিয়েই প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইছিলেন পল স্মলি।
পরে আবার কথা প্রসঙ্গে বলেছেন, ‘জেমির মধ্যে হতাশা কাজ করছে। সে বাংলাদেশে থাকে। তার পরিবারের সদস্যরা থাকে ওখানে। এর পাশপাশি কিছু বিষয় আছে যা মিমাংসা না হলে সমস্যা তৈরি হতে পারে। তবে বাফুফে যেমন তাকে রাখতে আগ্রহী, জেমিও এখানে কাজ করতে চান। আশা করি সহসাই নতুন চুক্তি হবে, জেমিও ফিরবে।’
জেমি ডে’র তো আগেই আসার কথা ছিল। আসছে না কেন? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের জবাব, ‘জেমি উয়েফা প্রো-লাইসেন্স কোর্স করবেন সেখানে। ৪ মে তার কোর্স শুরু হবে। এখন যেহেতু আমাদের লিগের খেলাও নেই, জাতীয় দলের কোনো কর্মসূচিও নেই তাই পল বললেন (পল স্মলি) আসুক কোর্সটা শেষ করে। তাই আরো কয়েকদিন পর তিনি আসবেন।
১৫ মে’র মধ্যেই হয়তো চলে আসবেন কোচ।’ কোচ তার স্ত্রী-সন্তান নিয়ে আসতে চান কি না? ‘না। জেমির সঙ্গে আমাদের নিয়মিতই যোগাযোগ আছে। পরিবারের সদস্যদের আনতে চান, এমন কথা কখনো বলেননি কোচ’- বলেছেন আবু নাইম সোহাগ। কোচের আয়কর প্রদান নিয়ে একটা সমস্যা আছে তার কী হলো? বাফুফে সাধারণ সম্পাদকের জবাব, ‘কোচের আয়কর আমরা দিয়ে দেবো।’
চুক্তি নবায়নের কী হলো? জেমি ডে’র সঙ্গে চুক্তি কী বাড়ছে? ‘আমরা তিন-চার দিন পর বিষয়টি নিয়ে কাজ শুরু করবো। তবে জেমির সঙ্গে যে বিষয়টি নিয়ে একটু ভুল বোঝাবুঝি চলছে তা মিটিয়ে ফেলবো। আশা করি জেমির সঙ্গে আমাদের চুক্তির মেয়াদটা বাড়ছে’- বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত