রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৪৮ এএম
আজারবাইজানের ভূখণ্ড দখল করে রেখেছে আর্মেনিয়া। এ নিয়ে দু’দেশের মধ্যে চলছে যুদ্ধ। এ সময় দখলীকৃত ভূখণ্ড থেকে সরে যেতে আর্মেনিয়াকে হুশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনেয়ীর উপদেষ্টা আলী আকবর বেলায়েতি আজ মঙ্গলবার এ হুশিয়ারি দেন।
দৈনিক কেইহান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যেমনিভাবে ইসরাইলের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরোধী তেমনি কারাবাখ ইস্যুতেও দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের অবস্থান।’
আলী আকবর বেলায়েতি আরও বলেন, ‘ইরান সব দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনে বিশ্বাসী। এটা জাতিসংঘ সনদের নীতিমালার অংশ। আমরা জাতিসংঘের সদস্য হিসেবে এই নীতি মেনে চলি। আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই আমাদের উত্তরের প্রতিবেশী। আর্মেনিয়া প্রতিবেশী আজারবাইজানের ভূখণ্ড দখল করে রেখেছে। তারা আর্মেনিয়ার দক্ষিণের অন্তত ৭টি শহর দখল করে রেখেছে। জাতিসংঘের এ সংক্রান্ত চারটি ইশতেহার রয়েছে। সব ইশতেহারেই বলা হয়েছে আজারবাইজানের একটা অংশ দখলে রেখেছে আর্মেনিয়া। আর্মেনিয়াকে দখল ছেড়ে দিয়ে আন্তর্জাতিক সীমান্তে ফিরে যেতে বলা হয়েছে এসব ইশতেহারে।"
তিনি বলেন, ইরানও চায় আজারবাইজানের ভূখণ্ড সেদেশকে ফিরিয়ে দেওয়া হোক। এসব অঞ্চল দখল করে নেওয়ায় আজারবাইজানের ১০ লাখের বেশি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছেন। দ্রুত এসব এলাকা ছেড়ে দিতে বলছি আমরা।
বেলায়েতি আরও বলেন, আমরা মনে করি এই সমস্যার সামরিক সমাধান নেই। রাজনৈতিক পথে এগোতে হবে। কারণ সামরিক পন্থা কারো জন্যই কল্যাণকর নয়। যুদ্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। সম্প্রতি আবাসিক এলাকাতে বোমা ফেলা হচ্ছে। এটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না। চলমান যুদ্ধ গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যও ক্ষতিকর। তিনি যুদ্ধ অবসানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত